তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

Post Image

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার মতবিনিময় ও শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডি এম আক্কাস আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান নির্বাচনে সমর্থন ও সহযোগিতার জন্য দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া ন্যায়-ভিত্তিক সমাজ গঠন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা শাখার আমীর মাওলানা আব্দুল খালেক, সাধারণ সম্পাদক গোলাম মুত্তুর্জা, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সিনিয়র নেতা আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নির্বাচনের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার শেষ দিকে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি