ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ ঘিরে বিএনপির সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। নুরা রাশেদের মতো ‘হাইব্রিড’ নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জুমা।
পোস্টে তিনি লেখেন, ‘ইশরাক হোসেনের পদত্যাগে যারা ভাবতেছেন জিতে গেছেন, আপনারা মহাবোকা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এই একটা লোক ছিল যে মুক্তিযোদ্ধার সন্তান ও জুলাইয়ের শক্তি।’
তিনি আরও লেখেন, ‘ইশরাকের মতো ত্যাগীরা পদত্যাগের নির্দেশ পায় আর নুরা রাশেদের মতো হাইব্রিড চাটাগুলো ভাঁড় বকে বিএনপির এতো ক্ষতি করার পরেও কোনো টুশব্দ হয়না। এই বিএনপি সাস্টেইন করবে কীভাবে?’
জুমার এই বক্তব্যে বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত এবং দলের ভেতরে ত্যাগী নেতাদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠে এসেছে।







