এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত আব্দুল্লাহ

Post Image


মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের এখন উচিত হবে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী (পূর্ণমন্ত্রী) আন্দালিভ রহমান পার্থের পদত্যাগ করা, এমন কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো।’

গতকাল রবিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, “বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভূয়া।” 

তিনি বলেন, “এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে সেটি। মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।”

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের পদত্যাগ দাবি করা। এই মিডিয়া ক্যুর পিছনে উনার হাত আছে কি-না খতিয়ে দেখা উচিত।”

প্রসঙ্গত, পিস্তল হাতে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজধানীর গেন্ডারিয়া এলাকায় পরিচালিত এই অভিযানে ছয়জনকে আটক করা হয়। তবে অভিযানের সময় সংসদ সদস্যের অস্ত্র প্রদর্শনের বিষয়টি নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে। 

এদিকে, এ ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রবিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত আব্দুল্লাহ

ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

যে কারণে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাইয়ে ঐক্য কেন এত দ্রুত বিনষ্ট হলো, প্রশ্ন নুরুল হক নূরের

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে চুড়ি পরে বসে থাকুন’, ডিসিকে জামায়াত নেতা

পিএসসির দিকে শকুনের নজর বিএনপি সরকারের— সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

এনসিপির সকল কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় করলেন নুসরাত তাবাসসুম

আদালতকে দলীয় স্বার্থে ব্যবহারের অপচেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

দেশের স্বার্থে ঐক্যের আশাবাদ ছাত্রশিবির সভাপতির, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করল ছাত্রদল