প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা

ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

Post Image

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।

আজ রোববার রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি লেখেন, আজ ১৮ অক্টোবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী  ইশরাক হোসেনের পদত্যাগ বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃত সত্য এই যে, প্রতিমন্ত্রী তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।


‘গতকাল নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে কেবল আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে প্রতিমন্ত্রী ইতোপূর্বেই তার অবস্থান পরিষ্কার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগ সংক্রান্ত যে কোনো খবর ছড়ানো সম্পূর্ণ বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি।’


তিনি আরও বলেন, আমরা সংশ্লিষ্ট সকল গণমাধ্যম ও দেশবাসীকে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একইসঙ্গে, যে সব মাধ্যম এই বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে, তাদেরকে অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

যে কারণে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাইয়ে ঐক্য কেন এত দ্রুত বিনষ্ট হলো, প্রশ্ন নুরুল হক নূরের

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে চুড়ি পরে বসে থাকুন’, ডিসিকে জামায়াত নেতা

পিএসসির দিকে শকুনের নজর বিএনপি সরকারের— সাদিক কায়েম

জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী

সর্বাধিক পঠিত

বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে শিক্ষাসনদ জালিয়াতির মামলা

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা এখনো অপূর্ণ: জামায়াত আমির

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

এনসিপির সকল কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় করলেন নুসরাত তাবাসসুম

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

আদালতকে দলীয় স্বার্থে ব্যবহারের অপচেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান