কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষ: এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ককে অব্যাহতি

Post Image

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আজ বুধবার রাতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ সামদানী এবি পার্টির নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কিংবা দলের পক্ষে বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। এ সময়ে তার কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সময়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী কুমিল্লা মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করা হবে।

দলের নীতি অবস্থান তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবি পার্টি রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করে। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে যুক্ত হওয়া বা পক্ষাবলম্বন করা দলের নীতি ও আদর্শের পরিপন্থী। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। 


এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর অভ্যন্তরীণ বিষয়ে এবি পার্টি কুমিল্লা মহানগরীর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীর সম্পৃক্ততার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মঞ্জু বিষয়টি অবগত হয়েছেন। জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে সৃষ্ট জটিলতায় এবি পার্টি কুমিল্লা মহানগর ও জেলা কোনোভাবেই সম্পৃক্ত নয়। ব্যক্তিগত সিদ্ধান্তে কেউ এমনটি করে থাকলে এবি পার্টি তার দায়ভার বহন করবে না। মহানগর ও জেলা শাখার সব নেতাকর্মীকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।’


অন্যদিকে, সাময়িক অব্যাহতির বিষয়ে জানতে চাইলে গোলাম মোহাম্মদ সামদানী বলেন, ‘আমাদের কেন্দ্রীয় সভাপতি আমাকে ফোন করেছেন। আমি বলেছি, ১৫ দিনের মধ্যে জবাব দেব। আমি জামায়াতের কার্যালয়ে শেষ মুহূর্তে গিয়েছিলাম। কারা গাড়ি ভাঙচুর করেছে, এ বিষয়ে আমি কিছুই জানি না।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষ: এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ককে অব্যাহতি

বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, বিচার দাবি এনসিপির

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

মিষ্টির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন, কাল থেকে ফরম বিতরণ বিএনপির

সবার আগে বাংলাদেশ নয়, ‘সবার আগে বিএনপি’ নীতিতে দেশ চালাচ্ছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

সর্বাধিক পঠিত

‘দলীয় বিবেচনায়’ ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে জামায়াতের প্রতিবাদ

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

ছাত্রদলে পদ পেলেন ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

রাজশাহীতে শিক্ষিকাকে মারধরে জামায়াতের নিন্দা

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান