মিষ্টির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন, কাল থেকে ফরম বিতরণ বিএনপির

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে শুক্রবার (১৬ অক্টোবর) ফরম বিতরণ করবে বিএনপি। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় মনোনয়ন ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ প্রেক্ষাপটে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। তাঁর ছেড়ে দেওয়া আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষ: এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ককে অব্যাহতি

বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, বিচার দাবি এনসিপির

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

মিষ্টির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন, কাল থেকে ফরম বিতরণ বিএনপির

সবার আগে বাংলাদেশ নয়, ‘সবার আগে বিএনপি’ নীতিতে দেশ চালাচ্ছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

সর্বাধিক পঠিত

‘দলীয় বিবেচনায়’ ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে জামায়াতের প্রতিবাদ

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

ছাত্রদলে পদ পেলেন ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

রাজশাহীতে শিক্ষিকাকে মারধরে জামায়াতের নিন্দা

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান