ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

Post Image

নাটোরের গুরুদাসপুরে গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে ধাওয়া দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১০টার মধ্যে পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে গেছে।

আহত শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতির আশঙ্কায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শাকিল গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব এবং চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে।

শাকিলের ভাষ্য, রাতে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে নুর একাডেমির কাছে পৌঁছালে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে দৌড় দিলে পেছন থেকে ধাওয়া করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে তাকে কুপিয়ে জখম করা হয়।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজ ঘটনাটির নিন্দা জানিয়ে অপরাধীদের শনাক্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষ: এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ককে অব্যাহতি

বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, বিচার দাবি এনসিপির

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

মিষ্টির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন, কাল থেকে ফরম বিতরণ বিএনপির

সবার আগে বাংলাদেশ নয়, ‘সবার আগে বিএনপি’ নীতিতে দেশ চালাচ্ছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

সর্বাধিক পঠিত

‘দলীয় বিবেচনায়’ ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে জামায়াতের প্রতিবাদ

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

ছাত্রদলে পদ পেলেন ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

রাজশাহীতে শিক্ষিকাকে মারধরে জামায়াতের নিন্দা

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান