চাঁদপুরে জেলেদের ৫ টন চাল বিক্রি করে দিলেন ইউপি সচিব, সাময়িক বরখাস্ত

Post Image

জেলেদের জন্য বরাদ্দ সরকারি খাদ্য সহায়তার পাঁচ টন চাল বিক্রির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) গোলাম মোস্তফা শামীমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে ঘটনায় জড়িতদের জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি।

আজ সোমবার দুপুরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত গোলাম মোস্তফা সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, ‘চাল জব্দের পর রাতেই ওই প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এরপর তাকে তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করেছে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলা নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওই কর্মকর্তা শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষার অভিযান উপলক্ষে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি গুদাম) থেকে সেসব চাল জেলেদের না দিয়ে বিক্রি করে দেন ইউপি সচিব গোলাম মোস্তফা। রবিবার রাতে একটি মিনি পিকআপে করে চালগুলো কুমিল্লার লাকসামের দিকে পাঠানো হয়।


বিষয়টি জানতে পেরে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশে চালবাহী গাড়িটি হাজীগঞ্জ এলাকা থেকে ঘুরিয়ে চাঁদপুরে ফিরিয়ে আনা হয়। পরে চাঁদপুর শহরের বিপণিবাগ এলাকা থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেমের নেতৃত্বে গাড়ি ও চাল জব্দ করা হয়। চালগুলো চাঁদপুর কেন্দ্রীয় খাদ্যগুদামে রাখা হয়েছে।


সরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথাসরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথা

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে চালের ক্রেতা পরিচয় দেওয়া ইউনুস বলেন, ‘লক্ষ্মীপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকার বিনিময়ে পাঁচ মেট্রিক টন চাল কিনেছি। দুপুরে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনের পর সেগুলো জেলার বাইরে পাঠাচ্ছিলাম। তবে পথে আলীগঞ্জ এলাকা থেকে প্রশাসনের নির্দেশে চালের গাড়িটি চাঁদপুরে ফিরিয়ে আনা হয়।’


এ ঘটনায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশে ইউপি সচিব গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। চাল পাচারের কারণ ও এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে প্রশাসন।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদপুরে জেলেদের ৫ টন চাল বিক্রি করে দিলেন ইউপি সচিব, সাময়িক বরখাস্ত

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী

ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সব পদ স্থগিত

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত

ফতুল্লায় আগুনে পুড়ে ছাই ঝুটের ৩০ গোডাউন

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার

বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

সর্বাধিক পঠিত

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

মানুষ হওয়ার আঙিনায় অমানুষের কাজ আমরা চাই না: বিরোধীদলীয় নেতা

হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন

আম-জাম যখন গাছে ধরবে, আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন