পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ঢাকা কলেজে শিবিরের নবীনবরণ অনুষ্ঠিত

Post Image

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা। ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, কলমদানি, কুরআন, অনুপ্রেরণামূলক ইসলামী বইসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এ সময় আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজের অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এর আগে, শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইমুন ইসলাম সানির সঞ্চালনায় ও সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবগাতুল্লাহ সিগমা। প্রধান আলোচক হিসেবে ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও সংগঠনটির অর্থ সম্পাদক আনিসুর রহমান ও আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিগবা বলেন, আমাদের তরুণরা পড়াশোনা করার জন্য প্রস্তুত আছে। কিন্তু সরকার পড়াশোনার সঠিক পরিবেশ চালু করছে না। কারণ যদি সবাই পড়াশোনায় ঢুকে যায়, তাহলে গাড়ির পেছনে দৌড়াবে কে? কিন্তু সরকার সবসময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে। আমরা আশাবাদী যে—যেহেতু একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, তারা বিষয়গুলো দেখবেন। 

তিনি বলেন, শিবির তো শিবিরই, ছাত্রদল বা ছাত্রলীগ হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই। শিবির শিবিরই থাকবে। আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করেছি। মেধার ভিত্তিতে হোক, কিংবা যার যার যোগ্যতার ভিত্তিতেই হোক তারা তাদের প্রমাণ করার সুযোগ পাবে। যার নিড বেশি, রাষ্ট্রের পক্ষ তাকেই সুযোগ দেওয়া হোক। এটাই মূলত শিবিরের চাওয়া-পাওয়া।

প্রধান আলোচকের বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এই ভূখণ্ডকে আজকে যারা নেতৃত্ব দেবে এবং ভবিষ্যতে যারা এই ভূখণ্ডকে গড়ে তুলবে, তাদেরকে ইতিহাসে ধারাকে শিক্ষার্থীদের উপলব্ধি করতে হবে। শুধুমাত্র চার-পাঁচ বছর পর শিক্ষার্থীরা একটা সার্টিফিকেট নিয়ে বের হবে না। তুমি এই বাংলাদেশকে নিয়ে ভাবো। তোমার কোন জায়গাটাতে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, সেটা তুমি আইডেন্টিফাই করো। একটি দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে গড়ে তোলো। 

তিনি বলেন, ক্যাম্পাসে হল বাণিজ্য অথবা ফাউ খাওয়ার রাজনীতি থাকবে না। দখলদারিত্বের কোনো কিছু থাকবে না। কোনো একজন রাজনৈতিক সংগঠনের কেউ এসে বলবে না যে, এই ক্যাম্পাস অমুক দলের, বরং এই ক্যাম্পাসটা হবে প্রত্যেকটা শিক্ষার্থীর এবং প্রত্যেকটা ছাত্রের ক্যাম্পাস হবে। আমরা এমন ক্যাম্পাস চাই।

বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নেই। যে-ই ফ্যাসিবাদী হয়ে উঠবে, তার বিরুদ্ধেই কথা বলতে হবে। ক্যাম্পাসে দখলদারত্বের রাজনীতি এবং গণরুম-গেস্টরুম সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না। দখলদারত্বের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে কথা বলতে হবে। শিক্ষার্থীরা নিজেদের মেরুদণ্ড সোজা রেখে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শিক্ষক-শিক্ষার্থীর কেউ চায় না, তবুও চুয়েটে ভিসি হওয়ার লোভ যাচ্ছে না নিয়োগ পাওয়া বিএনপি নেতার

পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ঢাকা কলেজে শিবিরের নবীনবরণ অনুষ্ঠিত

চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্রতিবাদে মানববন্ধনের ডাক

ডাকসুর ইতিহাসে সেরা ভিপি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন সাদিক কায়েম

রাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন

রাবি পাঠক ফোরামের সাংগঠনিক সপ্তাহ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়েও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

স্থায়ীভাবে ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়

ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০ জন

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

এবার নেতা বলবেন, ‘তুই শুধু রিটেনটা পাস কর...

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

জকসুতে ভিপি পদে লড়ছেন একমাত্র সনাতনী প্রার্থী গৌরব ভৌমিক

পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও স্মারকলিপি

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস