জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

Post Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ২০২৪ সালের ১৪ জুলাইয়ের ঘটনার স্মরণে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে নির্মিত স্মৃতিফলক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় জাবি সর্বপ্রথম সরকারদলীয় ছাত্রসংগঠনের প্রভাবমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে সক্ষম হয়। সেই আন্দোলনের ফসল হিসেবে বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সহাবস্থান, আবাসিক হলে বৈধ আসন নিশ্চিতকরণ এবং দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ১৪ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার মধ্য দিয়েই ক্যাম্পাসে প্রতিরোধ আন্দোলনের ভিত্তি রচিত হয়। কোটা সংস্কার আন্দোলন এর আগেই শুরু হলেও ওই দিনের হামলা আন্দোলনকে নতুন গতি দেয়। ইতিহাস প্রমাণ করেছে, ছাত্র-জনতা একত্রিত হলে পাহাড়সম প্রতিপক্ষও পরাজিত হয়ে পালাতে বাধ্য হয়।

উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই সর্বপ্রথম ছাত্রলীগমুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিশ্চিত করতে পেরেছিল। পরবর্তী সময়ে এখান থেকেই মুক্তির আন্দোলন সামনের সারিতে নেতৃত্ব পেয়েছে।

জুলাই আন্দোলনের অন্যতম অর্জন হিসেবে জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর শিক্ষার্থীরা আবারও সিনেটে তাদের প্রতিনিধি পাঠাতে পেরেছে। এটি ছাত্র-জনতার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অর্জন।

বর্তমান ক্যাম্পাস পরিস্থিতির প্রসঙ্গ টেনে মোহাম্মদ কামরুল আহসান বলেন, গত প্রায় দুই বছরে ক্রিয়াশীল ছাত্রসংগঠন গুলোর মধ্যে সহাবস্থানে কোনো ঘাটতি আমরা দেখিনি। তিনটি নতুন ব্যাচ ক্যাম্পাসে এসেছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে তার বৈধ আসন নিশ্চিত করা হয়েছে। একসময় যেখানে গণরুম ও নির্যাতনের কারণে শিক্ষাজীবন চালিয়ে যাওয়া কঠিন ছিল, সেখানে এখন শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারছে।


রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষে উপাচার্য ২০২৪ সালের ১৪ জুলাইয়ের ঘটনার স্মরণে নির্মিত স্মৃতিফলকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু প্রমুখ।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটির সুপারিশক্রমে স্মৃতি সংরক্ষণ, আন্দোলনের চেতনা লালন এবং ৫ আগস্ট উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ১৪ জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে স্মৃতিফলক উদ্বোধন করা হয়। এছাড়া ১৫ জুলাই ‘কালরাত্রি’ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে ভিসির বাসভবনের সামনে আলোচনা সভা, রাত ১১টায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী, রাত ১২টায় এক মিনিটের ‘ব্ল্যাকআউট’, রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শিক্ষক-শিক্ষার্থীর কেউ চায় না, তবুও চুয়েটে ভিসি হওয়ার লোভ যাচ্ছে না নিয়োগ পাওয়া বিএনপি নেতার

পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ঢাকা কলেজে শিবিরের নবীনবরণ অনুষ্ঠিত

চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্রতিবাদে মানববন্ধনের ডাক

ডাকসুর ইতিহাসে সেরা ভিপি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন সাদিক কায়েম

রাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন

রাবি পাঠক ফোরামের সাংগঠনিক সপ্তাহ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়েও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

স্থায়ীভাবে ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়

ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০ জন

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

এবার নেতা বলবেন, ‘তুই শুধু রিটেনটা পাস কর...

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

জকসুতে ভিপি পদে লড়ছেন একমাত্র সনাতনী প্রার্থী গৌরব ভৌমিক

পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও স্মারকলিপি

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস