রাবি পাঠক ফোরামের সাংগঠনিক সপ্তাহ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরামের উদ্যোগে সাংগঠনিক সপ্তাহ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফোরামের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফোরামের সাবেক ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন পেশায় কর্মরত বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জুয়েল কিবরিয়া, জনতা ব্যাংক আঞ্চলিক স্টাফ কলেজের ফ্যাকাল্টি মেম্বার মো. ফজলুল হক, এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাজশাহী অঞ্চলের সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার উৎপল কুমার, ৪৬তম বিসিএসে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আশিফা আশরাফি আশা, ফোরামের সাবেক সহসভাপতি মো. রাকিবুল ইসলাম এবং কবি কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. সানারুল ইসলাম বাহার।


অনুষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা ৩০ জন এবং শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠবিষয়ক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা ১৫ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এসব প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস অর্জন ও ভবিষ্যৎ পেশাগত জীবনের প্রস্তুতিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।


এ ছাড়া রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে সনদপত্র ও উপহার দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম হন নুরে মিমটাজ (অন্নি), দ্বিতীয় মোছা. জান্নাতুল মাওয়া তুলি এবং তৃতীয় মোছা. লামিয়া আহম্মেদ। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য শিক্ষার্থীদেরও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পাশাপাশি মেধা যাচাই প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আয়োজকেরা জানান, ফোরামের সাংগঠনিক চর্চা, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের বিকাশ জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, দক্ষতা অর্জন ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবি পাঠক ফোরামের সাংগঠনিক সপ্তাহ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়েও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

‘ইয়েস! আমাদের নিকাবী নারীরা প্রতিবাদ করতে শিখেছে’

রাবিতে সাংবাদিকসহ ১০ জনের ওপর ছাত্রদলের হামলায় অজ্ঞাতনামা মামলা, ক্ষুব্ধ সাংবাদিক-শিক্ষার্থীরা

নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, সব ধরনের ক্লাস থেকে ঢাবি শিক্ষককে অব্যাহতি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

সর্বাধিক পঠিত

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সংগীত বিভাগে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস

ডাকসুর শোকবার্তা: খালেদা জিয়ার আপোষহীন অবস্থান ছিল বিরল সাহসের দৃষ্টান্ত

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০ জন

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের