জকসুতে ভিপি পদে লড়ছেন একমাত্র সনাতনী প্রার্থী গৌরব ভৌমিক

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে একমাত্র সনাতন ধর্মাবলম্বী প্রার্থী হিসেবে বাম সমর্থিত মওলানা ভাসানী ব্রিগেড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌরব ভৌমিক।

সংগীত বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী গৌরব ভৌমিক সকল শিক্ষার্থীর নিজ নিজ সংস্কৃতি চর্চা ও ধর্ম পালনের সুযোগ নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

জকসুর চূড়ান্ত ভোটার তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ১৬ হাজার ৩৬৫ জন ভোটারের মধ্যে সনাতন ধর্মাবলম্বী ভোটার প্রায় দেড় হাজার। এসব সনাতনী ভোটার নির্বাচনে জয়–পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

গৌরব ভৌমিক শুরু থেকেই ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে তিনি উদীচী সাংস্কৃতিক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

মওলানা ভাসানী ব্রিগেডের ঘোষিত ইশতেহারে সকল শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সাংস্কৃতিক কার্যক্রম জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ইশতেহারে বলা হয়, সাংস্কৃতিক চর্চা ও উৎসব আয়োজনের ব্যবস্থা করা, সার্বক্ষণিক স্টুডেন্ট সেফটি লাইন চালু করা, অ্যান্টি-বুলিং নীতি কার্যকর করা এবং হয়রানির অভিযোগ নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করাসহ সাংস্কৃতিক চর্চার উপযোগী পরিবেশ তৈরি করা হবে।

ভিপি প্রার্থী গৌরব ভৌমিক বলেন, নির্বাচিত হলে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীর জন্য কাজ করব। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মন্দির নির্মাণে অগ্রাধিকার দেব। আমি মনে করি, সংস্কৃতি ও ধর্মীয় চর্চা সবার মৌলিক অধিকার। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে বাজেট বৃদ্ধির জন্যও প্রচেষ্টা চালাব।

ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, সহ সভাপতি (ভিপি) পদে ৯জন ,জিএস পদে ৯ জন, এজিএস পদে ৮ জন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনের বিপরীতে মোট ৫৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন

রাবি পাঠক ফোরামের সাংগঠনিক সপ্তাহ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়েও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

‘ইয়েস! আমাদের নিকাবী নারীরা প্রতিবাদ করতে শিখেছে’

রাবিতে সাংবাদিকসহ ১০ জনের ওপর ছাত্রদলের হামলায় অজ্ঞাতনামা মামলা, ক্ষুব্ধ সাংবাদিক-শিক্ষার্থীরা

নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, সব ধরনের ক্লাস থেকে ঢাবি শিক্ষককে অব্যাহতি

সর্বাধিক পঠিত

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

জকসুতে ভিপি পদে লড়ছেন ৩ সনাতনী শিক্ষার্থী

ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০ জন

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

স্থায়ীভাবে ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়

এবার নেতা বলবেন, ‘তুই শুধু রিটেনটা পাস কর...

জকসুতে ভিপি পদে লড়ছেন একমাত্র সনাতনী প্রার্থী গৌরব ভৌমিক

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ