প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

Post Image



ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ প্রান্তে প্রধান উপদেষ্টার বিদায়কালে উপাচার্য এই  সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে উপাচার্য গত দেড় বছরের দায়িত্ব পালনকালে অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানান । এ সময় তিনি  শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।


সাক্ষাৎকালে তিনি  বিশ্ববিদ্যালয় কর্তৃক  প্রকাশিত একটি সালতামামি প্রধান  উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। 


বিশ্ববিদ্যালয়ের  স্মরণকালের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন  প্রকল্প গ্রহণে  আন্তরিক সহযোগিতা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মমত্ববোধ এবং এর শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমসহ সকল ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য উপাচার্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান ।  



তিনি প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ড. নিয়াজ আহমদ খান  শিল্পী আলপ্তগীন তুষার অঙ্কিত একটি পোট্রেট প্রধান উপদেষ্টাকে উপহার  দেন।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন

রাবি পাঠক ফোরামের সাংগঠনিক সপ্তাহ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়েও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

‘ইয়েস! আমাদের নিকাবী নারীরা প্রতিবাদ করতে শিখেছে’

রাবিতে সাংবাদিকসহ ১০ জনের ওপর ছাত্রদলের হামলায় অজ্ঞাতনামা মামলা, ক্ষুব্ধ সাংবাদিক-শিক্ষার্থীরা

নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, সব ধরনের ক্লাস থেকে ঢাবি শিক্ষককে অব্যাহতি

সর্বাধিক পঠিত

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

জকসুতে ভিপি পদে লড়ছেন ৩ সনাতনী শিক্ষার্থী

ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০ জন

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

স্থায়ীভাবে ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়

এবার নেতা বলবেন, ‘তুই শুধু রিটেনটা পাস কর...

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

জকসুতে ভিপি পদে লড়ছেন একমাত্র সনাতনী প্রার্থী গৌরব ভৌমিক