ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমকে ডাকসুর ইতিহাসে সফল ও সেরা ভিপি হিসেবে স্মরণীয় হয়ে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন মুনজুরুল ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মুনজুরুল ইসলাম লেখেন, আবু সাদিক কায়েমের মধ্যে এমন এক মোহনীয় শক্তি রয়েছে, যা সব শ্রেণি-পেশার মানুষকে সহজেই আকৃষ্ট করে। তাঁর ব্যক্তিত্ব ও মানুষের সঙ্গে মিশে যাওয়ার সক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে বলেও উপলব্ধি প্রকাশ করেন তিনি।
জুলাই আন্দোলনের সাহসী নাম হিসেবে আবু সাদিক কায়েমের কথা উল্লেখ করে মুনজুরুল ইসলাম আরও জানান, গতকাল ডাকসু পরিদর্শনের সময় ডাকসুর ইতিহাসের বেশ কিছু বিষয় জানার সুযোগ হয়েছে তাঁর।
পোস্টের শেষাংশে প্রিয় ভাই আবু সাদিক কায়েমের প্রতি দোয়া ও ভালোবাসা প্রকাশ করেন মুনজুরুল ইসলাম। একই সঙ্গে ডাকসুর ইতিহাসে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।







