ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢা‌বি) নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্ত‌ব্যকে চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন আখ‌্যা দি‌য়ে প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন (ঢাবি) সাদা দল। অ‌তিদ্রুত এ মন্তব‌্য প্রত্যাহার না কর‌লে বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হু‌শিয়া‌রি দি‌য়ে‌ছেন তারা।

আজ শুক্রবার সংগঠ‌নের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত এক বিবৃ‌তি‌তে একথা জানান তারা।

বিবৃ‌তি‌তে নেতৃবৃন্দ ব‌লেন, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সাথে তুলনা করে যে চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সংগঠন সাদা দল তার তীব্র নিন্দা, ক্ষোভ ও জোরালো প্রতিবাদ জানাচ্ছে।

তারা ব‌লেন, গবেষণা ও প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাংকিং অনুযায়ী, এটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে প্রায় ৫৬টি সক্রিয় ও বিশেষায়িত গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে। এর মধ্যে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CARS) এবং সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CSSR) অন্যতম। এমনকি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস (Scopus) এবং ওয়েব অব সায়েন্স (Web of Science) ইনডেক্সড জার্নালে অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি অসত্য তথ্যের ভিত্তিতে দু'টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তুলনা করেছেন তা অত্যন্ত নিন্দনীয়।

ঢা‌বি দে‌শের ইতিহাসের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত জা‌নি‌য়ে তারা ব‌লেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; এই বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব, জন্ম এবং বিকাশের ইতিহাসের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব এসেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শুধু তাই নয়, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলন, ১/১১ এর অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ এবং ২০২৪ এর ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছে এই বিশ্ববিদ্যালয়। বাঙালির কৃষ্টি, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার ধারক 'পহেলা বৈশাখ' উদযাপনের যে ঐতিহ্য, তারও অগ্রভাগে থেকে নেতৃত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রীয় উদাসীনতা ও সীমিত বাজেটের মধ্যেও এ দেশের শিক্ষা ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় যে অনন্য ও গৌরবোজ্জ্বল অবদান রেখে চলেছে, তা বিশ্বজুড়ে সমাদৃত। সংক্ষেপে বলতে গেলে-"বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়"।

সরকারের একজন মন্ত্রী হিসেবে এমন মন্তব্য লজ্জাজনক ও দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে জা‌নি‌য়ে নেতৃবৃন্দ ব‌লেন, এমন একটি ঐতিহ্যবাহী ও জাতীয় আবেগ জড়ানো প্রতিষ্ঠান সম্বন্ধে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর মুখে "ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার"- এই ধরণের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার এই মন্তব্য কোনো সুস্থ বা ইতিহাস সচেতন মানুষের হতে পারে না; বরং এটি একজন চরম অর্বাচীন ব্যক্তির অজ্ঞতাপ্রসূত প্রলাপ বলেই প্রতীয়মান হয়েছে। সরকারের একজন মন্ত্রী হিসেবে এমন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং তা সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।

অতি দ্রুত এ মন্তব‌্য প্রত্যাহার না কর‌লে বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হুঁশিয়ারি দি‌য়ে তারা ব‌লেন, এই অবিবেচনাপ্রসূত মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সর্বোপরি এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও অবদানকে চরমভাবে অপমান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল অবিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এই অবমাননাকর মন্তব্য অতি দ্রুত প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছে। অন্যথায়, বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জবিতে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১০৪ শিক্ষার্থী

মাস্টার্স শেষ হওয়ার পর হল ছাড়লেন জাকসু জিএস

নতুন অর্থবছরে পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট রুয়েটের

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

ববি হাজ্জাজের ব্যাখ্যাকে ধৃষ্টতা বললেন ডাকসু জিএস ফরহাদ

সর্বাধিক পঠিত

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

‘শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাবির প্রশ্নে শহীদ ওসমান হাদির উক্তি জান দেব, তবু জুলাই দেব না

চবিতে ভর্তি পরীক্ষার ডিউটি দিতে এসে আওয়ামীপন্থি শিক্ষক আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাকসুর তালা

জবিতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে ইফতার মাহফিল

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার