নির্লজ্জতার নতুন উদাহরণ চুয়েটে

‘শিক্ষক-শিক্ষার্থী কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার’

Post Image


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম। শিক্ষার্থী ও শিক্ষকদের আপত্তি সত্ত্বেও বিএনপি-সংশ্লিষ্ট নিয়োগ পাওয়া উপাচার্যের পদে থাকার আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এসব মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার।’ তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘সাধারণ শিক্ষক’ পরিচয়ে উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন।

সাদিক কায়েমের দাবি, গত আট মাসে বিএনপি সরকার ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় নেতাদের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে। এসব নিয়োগে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনে ছাত্ররাজনীতির প্রভাবের সমালোচনা করে ডাকসুর এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ ও প্রশাসনের মধ্যে প্রভাব বিস্তার এবং ভাগবাটোয়ারার রাজনীতি চলত বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, বর্তমানে ছাত্রলীগের জায়গায় ছাত্রদল এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে।

চুয়েটে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সাদিক কায়েম উপাচার্যকে অপসারণের দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার

বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

‘শিক্ষক-শিক্ষার্থী কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার’

নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট শিক্ষার্থীরা

রাজধানীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

জিএম কাদেরের বাসায় হামলার অভিযোগ

ভারতীয় গরু ছিনিয়ে নিতে বিজিবি সদস্যের ওপর হামলা, গুলিতে ইজারাদারের মৃত্যু

সর্বাধিক পঠিত

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

মানুষ হওয়ার আঙিনায় অমানুষের কাজ আমরা চাই না: বিরোধীদলীয় নেতা

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

আম-জাম যখন গাছে ধরবে, আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন