চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

Post Image


চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রবিবার (৪ অক্টোবর) এসআরবি-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়েছে।

শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এর আগে তিনি স্থানীয় কাউন্সিলর নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে। খিলক্ষেত থানার একটি সূত্র বলছে, মারফত চাঁদাবাজির তালিকাভুক্ত আসামী।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসআরবির একটি দল শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

চট্টগ্রামে এক দিনে ৯৯০ জন গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

জুলাই যাদুঘরের ফটোগ্রাফারের ল্যাপটপ,ক্যামেরা ছিনতাই

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ

গুলিস্তানে মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

হোলি আর্টিজান হামলার ১০ বছর আজ

মিরপুরে মাদরাসার আবাসিকে হামলা-লুটপাটের অভিযোগ

শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজির সহযোগী চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

সকাল থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি