জুলাই যাদুঘরের ফটোগ্রাফারের ল্যাপটপ,ক্যামেরা ছিনতাই

Post Image


রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন জুলাই যাদুঘরের ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম। দুর্বৃত্তরা তার মোবাইল ফোন, ম্যাকবুক এম৪ প্রো ল্যাপটপ, সনি এফএক্স৩ ক্যামেরা ও লেন্সসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।

বুধবার (১৫ এপ্রিল) ভোর রাত ৩টা ৪০ মিনিটের দিকে নূরজাহান রোডের এস গলির মাথায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তানিম থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার রাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় জুলাই যাদুঘরের একটি ফটোশুটের কাজ শেষে মাইক্রোবাসে করে বাসার সামনে নামেন তিনি।

বাসার গেট খোলার অপেক্ষায় থাকাকালে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা চাপাতি দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং চাপাতির উল্টো পাশ দিয়ে তার দুই হাত, মাথা ও শরীরে আঘাত করে ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগের ভেতরে ছিল ল্যাপটপ, ক্যামেরা ও লেন্স।

তবে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনার বিষয়ে তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে জানানো হবে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

জ্ঞান-নৈতিকতার সমন্বয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান

শাহজালালে ১৬ কোটি টাকার সোনাসহ ধরা বিমানের ২ কর্মী

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত