মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি এআই দিয়ে তৈরি নয়, এটি ‘অরিজিনাল ছবি’ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত রিসেপশনে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে প্রায় একই পোজে ছবি তুলেছেন ট্রাম্প।
আজ শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, ‘ছবিটি নিয়ে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া আসিফ মাহমুদের মতো ব্যক্তি যদি মানুষকে বিভ্রান্ত করতে ছবিটি এআই কি না, তা যাচাই করতে ফেসবুকে পোস্ট করেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে?’
রাশেদ খান আরও বলেন, এ বিষয়ে আসিফ মাহমুদের দুঃখ প্রকাশ করা উচিত। তা না হলে ‘নতুন বন্দোবস্তের অবস্থা কী হতে পারে’, তা অনুমেয় বলেও মন্তব্য করেন তিনি।







