টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

Post Image

পরিবেশ রক্ষা, সুস্থ জীবনযাপন এবং হাঁটার অভ্যাস গড়ে তোলার বার্তা নিয়ে দেশের সর্বদক্ষিণের জনপদ টেকনাফ থেকে সর্বউত্তরের তেঁতুলিয়ার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন তরুণ পরিবেশপ্রেমী ফাহিম মুনতাসির। কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করবো দূরত্ব জয়’এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮ টায় টেকনাফ জিরো পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ।

প্রায় ১ হাজার ২০ কিলোমিটার দীর্ঘ এ পথ তিনি ২০ দিনের মধ্যে অতিক্রম করার লক্ষ্য নিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গড়ে ৬০ কিলোমিটার হাঁটবেন। প্রতি ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটার এবং প্রতি কিলোমিটার পথ ১২ মিনিটে অতিক্রম করবেন তিনি।

ফাহিম মুনতাসির ব্রাহ্মণবাড়িয়ার মো. মফিজ মিয়া ও মাহমুদা আক্তার চৌধুরীর বড় ছেলে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে শিক্ষকতা পেশায় কর্মরত রয়েছেন।

ফাহিম জানান, এই পদযাত্রার উদ্দেশ্য কোনো রেকর্ড গড়া বা ব্যক্তিগত প্রচারণা নয়। মানুষের মধ্যে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তোলা, অপ্রয়োজনীয় ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনধারায় উদ্বুদ্ধ করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি বলেন, আধুনিক জীবনযাত্রায় মানুষ ধীরে ধীরে হাঁটার অভ্যাস হারিয়ে ফেলছে। ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। নিয়মিত হাঁটা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের অতিরিক্ত ব্যবহার পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। তাই ছোট দূরত্বে হাঁটা এবং প্রয়োজন অনুযায়ী গণপরিবহন ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

শিক্ষকতার পাশাপাশি ফাহিম মুনতাসির লেখালেখি, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের যুব প্রধান এবং সোনালী সকাল এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পদযাত্রাকালে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন স্থানে বীজ বপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি।

ফাহিম বলেন, আমি চাই মানুষ আমাকে নয়, আমার বার্তাকে মনে রাখুক। হাঁটা একটি সুস্থ জীবনের ভিত্তি, আর পরিবেশ রক্ষা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।

এই দীর্ঘ পদযাত্রায় তাঁর সঙ্গে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রণব দেবনাথ ও ফাইয়াজ ফারসিদ মুবিন। তিনজনই ব্যক্তিগত অর্থায়নে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এ পরিবেশ সচেতনতামূলক পদযাত্রা সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে