ফ্যাসিবাদ শেষ হলেও জান্নাতবাদ শেষ হয়নি: গয়েশ্বর চন্দ্র

Post Image

ফ্যাসিবাদ শেষ হলেও জান্নাতবাদ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শনিবার সকালে ঢাকা-৩ আসনের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সামী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায়। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি মো. পাভেল মোল্লা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একসময় বিশ্বে মানুষ জিয়াউর রহমানকে চিনত, বাংলাদেশকে চিনত না। তিনি বলেন, গত সরকার দেশে যে অর্থনীতি রেখে গেছে, তা হতাশাজনক।

তাই ধীরে ধীরে সব উন্নয়নমূলক কাজ করা হবে। গত ১৭ বছরে তারেক রহমানের পরিবারের মতো আর কেউ নির্যাতিত হয়নি। আমাদের লাখ লাখ নেতাকর্মী গুম ও খুনের শিকার হওয়ার পর আমরা ৫ আগস্ট পেয়েছি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।

শিক্ষা জাতির মেরুদন্ড। সেই মেরুদন্ড যেন ভেঙে না যায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ফ্যাসিবাদ শেষ হলেও জান্নাতবাদ শেষ হয়নি: গয়েশ্বর চন্দ্র

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

মেজর আখতারুজ্জামান-সালমানের ঘটনায় সরকার প্রতিবাদকারীদের ওপর খড়গহস্ত

‘৫টা থেকে অভিযান আছে’— থানায় বসে মাদক ব্যবসায়ীকে কল বিএনপি নেতার

দেশের অবস্থা ভালো নেই, জনগণও কষ্টে আছে : জামায়াত আমীর

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের

সর্বাধিক পঠিত

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীকে মারধর করে চরমনাই, আটক ৪

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী

অবশেষে এনসিপিতেই যোগ দিলেন আসিফ মাহমুদ