‘৫টা থেকে অভিযান আছে’— থানায় বসে মাদক ব্যবসায়ীকে কল বিএনপি নেতার

Post Image

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান শুরুর আগেই কথিতভাবে এক মাদক ব্যবসায়ীকে অভিযানের তথ্য জানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া অডিওতে চন্ডিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজান ভূঁইয়াকে একজন মাদক ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে শোনা যায় বলে। সেখানে বিকেল ৫টা থেকে মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে বলে আগাম তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, অডিওতে কথিতভাবে মাদক ব্যবসায়ীকে সতর্ক করে অভিযানের আগে নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ করে দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর মাদকবিরোধী অভিযানের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে একই ঘটনায় ছড়িয়ে পড়া আরও কয়েকটি অডিওতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে আর্থিক লেনদেন, প্রভাব খাটিয়ে সুবিধা দেওয়া এবং অভিযানের তথ্য ফাঁসের মতো বিষয় উঠে এসেছে বলে অভিযোগ রয়েছে। এসব অডিওকে কেন্দ্র করে পুরো চন্ডিপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, মাদকবিরোধী অভিযানের তথ্য যদি আগেই সংশ্লিষ্টদের কাছে পৌঁছে যায়, তাহলে অভিযানের উদ্দেশ্যই ব্যাহত হয়। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা মিজান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনার ছড়িয়ে পড়া একটা অডিও ক্লিপ আমার দৃষ্টিগোচর হয়েছে। আপাতত আমি ছুটিতে আছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। সত্যতা পেলে আইন অনুযায়ী ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মেজর আখতারুজ্জামান-সালমানের ঘটনায় সরকার প্রতিবাদকারীদের ওপর খড়গহস্ত

‘৫টা থেকে অভিযান আছে’— থানায় বসে মাদক ব্যবসায়ীকে কল বিএনপি নেতার

দেশের অবস্থা ভালো নেই, জনগণও কষ্টে আছে : জামায়াত আমীর

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের

আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ‘ফেরত’ নাকি ‘তৃতীয় দেশে’ পাঠাবে ভারত?

সর্বাধিক পঠিত

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীকে মারধর করে চরমনাই, আটক ৪

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী

অবশেষে এনসিপিতেই যোগ দিলেন আসিফ মাহমুদ