ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীকে মারধর করে চরমনাই, আটক ৪

Post Image

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীকে মারধর করে চরমনাই, আটক ৪

গত ১৪ জুন ২০২৬, রোববার রাতে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) সমর্থিত ছাত্র সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিবিরের কর্মী মো. আহসান হাবিব (২১)-কে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। পূর্বের একটি চরমোনাই মাহফিলে জিকিরের সময় লাফালাফি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— মো. নাইমুর রহমান নাইম (২৫), মো. সিরাজুল ইসলাম (২৪), মো. রমজান আলী (২৪), মো. শরিফ মিজান (২৪), মো. নিফাত বাবু (২০) এবং মো. আনোয়ার হোসেন (৩৫)।

ভুক্তভোগী আহসান হাবিব সাংবাদিকদের জানান, তাঁকে বাসা থেকে ডেকে এনে ফেসবুকের একটি মন্তব্যের জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন। তাঁর দাবি, হামলাকারীরা কিল-ঘুষি ও লাথি মেরে তাঁকে আহত করে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র প্রদর্শন করলে তিনি আত্মরক্ষার্থে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।

স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে ৬ জনকে আটক করা হয় বলে জানা গেছে। এ সময় আরও ২ জন পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। 

স্থানীয় চরমনাই নেতা বলেন তাদেরকে নিষেধ করা হয়েছিলো তারা যেন কোন ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটায়। কিন্তা তারা দায়িত্বশীলদের কথা শুনেনি।

পরবর্তীতে হারাগাছ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদ সদস্য ফেরদৌসীকে পদত‍্যাগের নির্দেশ

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নেতা বহিষ্কার

যোগ্য শিক্ষার্থীদের চাকরির অধিকার হরণ করে নির্লজ্জ দলীয়করণের পথে হাঁটছে সরকার

শিগগিরই ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি: সারজিস

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

শিবিরের ‘সাথী’ পদ হারালেন রাকসু জিএস আম্মার

সর্বাধিক পঠিত

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীকে মারধর করে চরমনাই, আটক ৪

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

ছাত্রদল থেকে তানভীর বারী হামিমকে অব্যাহতি

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী