ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের

Post Image

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে উৎসবের আবহ। গ্যালারিজুড়ে ব্রাজিলের পতাকা, সঙ্গে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস। বহু প্রতীক্ষিত রাতে অবশ্য মাঠের গল্পটা হলো একপেশে। ভারতের জালে ৪ বার বল পাঠিয়ে দাপুটে জয় তুলে নিল ব্রাজিল।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ব্রাজিল। ভারতের রক্ষণকে চাপে রেখে একের পর এক আক্রমণ তৈরি করতে থাকে তারা। ২৮ মিনিটে সেটির ফল আসে। মাতেউজিনহোর পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন এস্তেভাও।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ৪২ মিনিটে এস্তেভাওয়ের সহায়তায় গোল করেন পেদ্রো।

 দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র বদলায়নি। ব্রাজিলের আক্রমণের সামনে ভারতকে বেশির ভাগ সময়ই রক্ষণ সামলাতে হয়েছে। ৫৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল লিনো। এরপর ব্যবধান কমানোর চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ভারত।

শেষ দিকে আরেকবার ভারতীয় রক্ষণে চিড় ধরায় ব্রাজিল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের জয় ৪-০ নিশ্চিত করেন স্যামুয়েল লিনো।

ম্যাচে ব্রাজিল বল দখলে রাখে ৬৫ শতাংশ, ভারতের ৩৫ শতাংশ। ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু আরেকটু ভালো গোলকিপিং করতে পারলে ব্রাজিলের জয়ের ব্যবধান আরো কম হতে পারত। 

তবে ঐতিহাসিক এই ম্যাচ ভারতের জন্য ছিল অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়ানোর বড় সুযোগ। আর ব্রাজিলের জন্য কলকাতার এই রাত হয়ে থাকল আরেকটি দাপুটে জয়ের স্মৃতি।


সর্বশেষ খবর

‘মেসিই ইতিহাসের সেরা’, বার্সেলোনায় রাজকীয় বিদায়ের দাবি পেদ্রির

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

রোনালদোকে যে জরিমানা করা হলো, তা তার ৩০ সেকেন্ডের আয়!

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক

যে সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে পারে বাংলাদেশ

৯৯ রানের বড় পরাজয় বাংলাদেশের

সর্বাধিক পঠিত