শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

Post Image

তৃতীয় ওভারের তৃতীয় বলে শুবমান গিলকে শাই হোপের ক্যাচ বানালেন জেইডেন সিলস। ব্যাটিং প্রান্তে নতুন ব্যাটার বিরাট কোহলি। পরের ডেলিভারি হলো ওয়াইড। ওভারের চতুর্থ বৈধ ডেলিভারিতে ভারতীয় ব্যাটারের মিডল স্টাম্প উপড়ে ফেললেন ওয়েস্ট ইন্ডিজ পেসার।

মাত্র চার রানে ২ উইকেট পড়ে গেল ভারতের। আর ড্যারেন স্যামি, টিম ব্রেসনান ও কিয়েরন পোলার্ডের পর চতুর্থ বোলার হিসেবে কোহলিকে গোল্ডেন ডাকের শিকার বানালেন সিলস।

ওয়ানডেতে ৩০৫ ইনিংসে চতুর্থবার প্রথম বলেই আউট হলেন কোহলি। সাত বছরে প্রথমবার গোল্ডেন ডাক মারলেন ডানহাতি ব্যাটার। এর আগে তিনবার গোল্ডেন ডাক মেরেছেন, যার দুটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

শেষবার কোহলি ওয়ানডেতে ডাক মেরেছিলেন ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে। বিশাখাপত্নমে সেই ম্যাচে ৩৭তম ওভারে ব্যাট করতে আসেন কোহলি। পোলার্ড তাকে নিজের শিকার বানান।

এর কিছুক্ষণ পর রোহিত শর্মা চতুর্থ ওপেনার হিসেবে ১০ হাজার ওয়ানডে রানের মালিক হন। রেকর্ড ২০২ ইনিংস খেলে এই মাইলফলক ছোঁন তিনি। তার আগে আছেন শচীন টেন্ডুলকার (১৫৩১০), সনাথ জয়াসুরিয়া (১২৭৪০) ও ক্রিস গেইল (১০১৭৯)।

চলতি সিরিজে প্রথম ম্যাচে অপরাজিত ১৩৯ রান করেছিলেন কোহলি। দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ২৯ রান। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে শেষ ওয়ানডে খেলতে নেমেছে স্বাগতিক ভারত।

সর্বশেষ খবর

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি

বাংলাদেশের ক্রীড়াঙ্গন পার করলো এক লজ্জার দিন

২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, বাংলাদেশ কবে কার বিপক্ষে খেলবে

ইন্দোনেশিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ, ৯-২ গোলে হার

পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের

বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সময়সূচি প্রকাশ

সর্বাধিক পঠিত

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ

দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

প্রথম ম্যাচেই বাজিমাত, ১৯০ রান তাড়া করে ওয়েস্টার্ন ভিউর জয়

নতুন চোটে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন

নাহিদ রানা যাবেন পিএসএলে!

আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল ঘিরে বড় শঙ্কা

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

কোচ মুশতাক বললেন, ‘আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক’