সাকিব-মুশফিকের বিষয়ে কী বললেন মিরাজ

Post Image

বাংলাদেশের জার্সিতে সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে খেলেছেন সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তনের পর আর কখনোই মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমদের সঙ্গে খেলা হয়নি তার।

খেলা তো দূরের কথা, দেশেই আসতে পারছেন না সাকিব। দলের এবং দেশের বাইরে থাকলেও আলোচনার বাইরে নন বাঁহাতি অলরাউন্ডার।

তাকে ছাড়া আরেকটি সিরিজ শুরুর আগে তাই আবারও আলোচনায় সাকিব। সংবাদ সম্মেলনে মিরাজকে উত্তর দিতে হলো সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের বিষয়ে।

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে নামার আগে বাংলাদেশি অধিনায়ক বলেন, ‘সাকিব ভাইয়ের ইস্যুটা যেটা বললেন আপনি, এটা আসলে পেশাদার প্লেয়ার হিসেবে আমাদের ড্রেসিংরুমে ওই রকম প্রভাব ফেলে না। এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। এর আগেও আমি বলেছি যেহেতু তিনি খেলছেন, এটা সবাই আমরা জানি তার ইস্যুটা নিয়ে।’

সাকিবের বাইরে আরেক সাবেক অধিনায়কের বিষয়েও কথা বলতে হলো মিরাজকে।

মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলার বিষয়টি অবশ্য মিরাজই সামনে এনেছিলেন। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন উইকেটরক্ষক-ব্যাটার। 

সম্প্রতি মুশফিককে দলে পাওয়ার ইচ্ছা পোষণ নিজেই করেন মিরাজ। তবে এবার ভিন্ন কিছু বললেন। মুশফিকের অবসরের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন তিনি।

মিরাজ বলেছেন, ‘মুশফিক ভাইয়ের ব্যাপারটা যেটা, অবশ্যই এ রকম একটা প্লেয়ার টিমে থাকলে ক্যাপ্টেনের জন্য অনেক সহজ হয়ে যায়। আর যেটা বললেন যে অবশ্যই যেহেতু তিনি অবসরে গিয়েছেন এবং আমার কাছে মনে হয় ফিটনেস অনুযায়ী যদি দেখেন তিনি অবশ্যই আরো কিছুদিন খেলতে পারতেন। কিন্তু যেহেতু তিনি অবসরে গিয়েছেন, অবশ্যই তার এই অবসরকে আমি সম্মান করি।’


সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই