তার হাত থেকে এশিয়া কাপের ট্রফি নেয়নি ভারতীয় দল। ট্রফি ছাড়া ভারতের উদযাপনের সেই বিতর্কের পর থেকেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান মহসিন নাকভির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের। এবার জানা গেল, এশিয়ান কাপের ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি।
ভারতের বিপক্ষে পাকিস্তানের এশিয়ান গেমসের ফাইনাল দেখতে জাপান সফর করবেন না নাকভি। সোনার লড়াইয়ে তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে এসিসি। নাকভি পিসিবিরও প্রধানের দায়িত্ব পালন করছেন। দেশটি স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি।
এসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইচি-নাগোয়া ২০২৬-এর ফাইনালসের দিনে উপস্থিত থাকতে পারবেন না এসিসি সভাপতি মহসিন নাকভি। তবে সোনা ও ব্রোঞ্জের পদকের ম্যাচের আগে চারটি দলের সবাইকে শুভকামনা জানিয়েছেন তিনি।”
সবশেষ ২০২২ আসরে পুরুষদের ইভেন্টে সোনা জিতেছিল ভারত।







