মেজর আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

Post Image

জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেফতারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়।

পরে মিছিলটি গচিহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে আখতারুজ্জামান রঞ্জনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ আবু হানিফ, সাধারণ সম্পাদক আরজু মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কামরুজ্জামান শাহ, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ শফিউল্লাহ, চান্দপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোতাহার উদ্দিন, গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি শাহ মোহাম্মদ জিয়াউদ্দিনসহ জামায়াতের নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন অব্যবস্থাপনা ও যাত্রীদের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করা হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ হতে রাজি না’

সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী আইনশৃঙ্খলা সভায়, ওসির দাবি শনাক্ত করা যায়নি

মেজর আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

‘সাজানো মামলা প্রত্যাহার করে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন’

এবার দল থেকেও পদত্যাগের নির্দেশ আলোচিত বিএনপি নেত্রীকে

সালাহউদ্দিন আহমেদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, ব্যাংক হিসাব তলবের দাবি হাসনাতের

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীকে মারধর করে চরমনাই, আটক ৪

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

নির্বাচনে অংশ নেবে না আ. লীগের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ