২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, বাংলাদেশ কবে কার বিপক্ষে খেলবে

Post Image

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। লাল-সবুজের দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলকে।

আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। 

১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কুগোম্পো সিটিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ডারবানে টানা দুই ম্যাচ।

১৬ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৯ অক্টোবর সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল। আর বাছাই পেরিয়ে আসা দলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৩ অক্টোবর, ভেন্যু শোয়ানে। 

আজ কেপটাউনে বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা অনুষ্ঠানে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে টিকিটের জন্য ব্যালট প্রক্রিয়াও শুরু হয়েছে।

‘এ’ ও ‘বি’ গ্রুপে ছয়টি করে মোট ১২টি দল খেলবে। এর আগে হবে ৩ দলের সুপার সিরিজ। 

‘এ’ গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, আফগানিস্তান, টুর্নামেন্টের আরেক স্বাগতিক জিম্বাবুয়ে ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। তিন দেশের ১২ ভেন্যুতে ১৪টি দল মোট ৫৭ ম্যাচ খেলবে।

ফাইনাল হবে জোহানেসবার্গে। 

গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি

ইংল্যান্ড, ৮ অক্টোবর ২০২৭, উইন্ডহোক

নিউজিল্যান্ড, ১২ অক্টোবর ২০২৭, কুগোম্পো সিটি

শ্রীলঙ্কা, ১৬ অক্টোবর ২০২৭, ডারবান

দক্ষিণ আফ্রিকা, ১৯ অক্টোবর ২০২৭, ডারবান

বাছাই পেরোনো দল, ২৩ অক্টোবর, শোয়ানে

সর্বশেষ খবর

বাংলাদেশের ক্রীড়াঙ্গন পার করলো এক লজ্জার দিন

২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, বাংলাদেশ কবে কার বিপক্ষে খেলবে

ইন্দোনেশিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ, ৯-২ গোলে হার

পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের

বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সময়সূচি প্রকাশ

ইংল্যান্ডের অধিনায়কত্ব পাচ্ছেন বেলিংহাম!

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

সর্বাধিক পঠিত

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ

দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

নতুন চোটে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন

প্রথম ম্যাচেই বাজিমাত, ১৯০ রান তাড়া করে ওয়েস্টার্ন ভিউর জয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

নাহিদ রানা যাবেন পিএসএলে!