পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

Post Image


৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও চূড়ান্ত গেজেটে নাম না থাকায় হতাশা প্রকাশ করেছেন সোহাগ মন্ডল। এর আগে ৪৫তম বিসিএসে সহকারী পুলিশ সুপার এবং ৪৭তম বিসিএসে সহকারী কর কমিশনার পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তিনি। তবে তিনটি বিসিএসে সুপারিশ পাওয়ার পরও কোনো পদে যোগ দিতে পারেননি বলে জানান তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেট প্রকাশ করে সরকার। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়। তবে চূড়ান্ত ফলে সাময়িকভাবে সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি।

বাদ পড়া প্রার্থীদের একজন সোহাগ মন্ডল। ৪৯তম বিসিএসে তিনি সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এর আগে ৪৫তম বিসিএসে সহকারী পুলিশ সুপার এবং ৪৭তম বিসিএসে সহকারী কর কমিশনার পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। এছাড়া সিনিয়র অফিসার হিসেবে সোনালী ব্যাংক, অফিসার জেনারেল হিসেবে জনতা ব্যাংক এবং হিসাব কর্মকর্তা হিসেবে বিসিআইসিতেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তিনি।

তবে এসব সুপারিশের পরও ৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়ার কারণ তার জানা নেই বলে জানান সোহাগ। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রাষ্ট্রের ভেরিফিকেশন নামক ষড়যন্ত্রের যাঁতাকলে বিসিএস নামক স্বপ্নের জীবন্ত কবর হলো আজ। ব্যক্তিগত কিংবা পারিবারিকভাবে আমার চৌদ্দগোষ্ঠীর কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, হলফ করে বলতে পারি। কোনো কারণে আমাকে গেজেট থেকে বঞ্চিত করা হলো তা আমার অজানা।’

গেজেটে নিজের নাম খুঁজে না পাওয়ার মুহূর্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গেজেটে নামটা যখন খুঁজে পাচ্ছিলাম না, চোখ দিয়ে অঝোরে জল পড়ছিল। মনে হলো মাথায় আকাশ ভেঙে পড়ল। পরিবারের কথা আর কী বলব। সামনে ৪৫তম বিসিএসের গেজেট। জানি, সেখানেও নামটা থাকবে না। আর খোঁজার চেষ্টাও করব না হয়তো।’

গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সোহাগ বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার নজির দেখালো সরকার আরও একবার। সাধুবাদ জানাই ছেলেমেয়েদের জীবন নিয়ে খেলার জন্য। বিচার দিব কার কাছে?’

তবে শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়েছেন বলে জানান তিনি। তার ভাষায়, ‘হ্যাঁ, দিব। উপরে ঈশ্বর আছেন। চোখের জলের হিসাব তিনি রাখেন শুনেছি। তিনি নাকি কারও পাওনা বাকি রাখেন না। অভিযোগ দিলাম তাঁর কাছে—যারা আমাদের সঙ্গে এহেন কাজ করল, তুমি তাদের বিচার করো প্রভু।’

নিজের শিক্ষাগত ও চাকরির প্রস্তুতির প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যাকাউন্টিং থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করার পর ব্যাংকে টানা দুইবার সুপারিশপ্রাপ্ত হয়েও জয়েন করিনি বিসিএসের প্রস্তুতি নেওয়ার জন্য। ঈশ্বরের অশেষ কৃপায় তিনটা বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছি। ৪৫তম বিসিএসে সহকারী পুলিশ সুপার, ৪৭তম বিসিএসে সহকারী কর কমিশনার এবং ৪৯তম বিসিএসে সাধারণ শিক্ষা।’

সোহাগ বলেন, ‘কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই আমার তীরে এসে তরী ডুবল ভেরিফিকেশন নামক ষড়যন্ত্রের কারণে। আমার ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা কোনো মামলা ছিল না। কোনো কারণে আমাকে গেজেট থেকে বঞ্চিত করা হলো? রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে গেলাম।’

এর আগে গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। সে সময় শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনীত করা হয়েছিল। বাকি ১৫টি পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করা সম্ভব হয়নি বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল।

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে বুধবার ৫৭ জন প্রার্থীকে বাদ রেখে অবশিষ্ট ৬১১ জনের চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করে গেজেট প্রকাশ করা হয়। তবে সোহাগসহ বাদ পড়া প্রার্থীদের নাম গেজেটে না থাকার নির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

সর্বশেষ খবর

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!

সর্বাধিক পঠিত

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট