স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

Post Image

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে তার নামে থাকা হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে। 

এ ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলব করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা বিষয়ক সম্পাদক এবি জুবায়ের। 

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সংশ্লিষ্টদের প্রতি তিনি এ দাবি জানান। 

ফেসবুক পোস্টটিতে তিনি লেখেন, “সালাউদ্দিন আহমেদের ছেলে এবং মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলব করা হোক।”

এর আগে, আজ দুপুরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে তার নামে থাকা হিসাবের বিস্তারিত তথ্য চাওয়ার তথ্য সামনে আসে।

চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব খোলার ফরম, হালনাগাদ লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য চাওয়া হয়। এসব তথ্য দ্রুত সময়ের মধ্যে বিএফআইইউকে পাঠাতে বলা হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এ তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এসময় স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম, আসবাব ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত বা লুট হয়েছে বলে অভিযোগ উঠে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে সালমান মুক্তাদির এ ঘটনায় বিএনপির লোকজন জড়িত থাকার অভিযোগ করেন। যদিও এ অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সালমানের অভিযোগকে ‘ঢালাও অভিযোগ’ হিসেবে উল্লেখ করে বলেন, সুনির্দিষ্ট মামলা করা হলে বিষয়টি তদন্ত করা হবে। একই সঙ্গে তিনি জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। এরই মধ্যে, সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলবের তথ্য সামনে আসল। 

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!

মেধাবীদের দেশে ফিরিয়ে আরও অর্থ বিনিয়োগ করতে হবে: শিক্ষামন্ত্রী

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর বাড়ি ফেরা, পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

সর্বাধিক পঠিত

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়