বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সময়সূচি প্রকাশ

Post Image

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। যার সূচি আগেই প্রকাশ করা হয়েছিল, বাকি ছিল ভেন্যু। এবার সেটিও চূড়ান্ত হলো। ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে গড়াবে আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট ম্যাচ।

এরপর ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ আবুধাবিতে এবং শেষ ম্যাচ হবে শারজাহতে।

ফাইনাল ম্যাচ হবে ২৩ অক্টোবর, শারজাহতে। ২৪ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে হবে বাংলাদেশ।

একনজরে সফরের সূচি :

৪-৫ অক্টোবর : সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ, ২ দিনের প্রস্তুতি ম্যাচ, দুবাই

৯-১৩ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট, আবুধাবি

ত্রিদেশীয় সিরিজ

১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবুধাবি

১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি

২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ

২৩ অক্টোবর : ফাইনাল, শারজাহ।

সর্বশেষ খবর

‘মেসিই ইতিহাসের সেরা’, বার্সেলোনায় রাজকীয় বিদায়ের দাবি পেদ্রির

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

রোনালদোকে যে জরিমানা করা হলো, তা তার ৩০ সেকেন্ডের আয়!

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক

যে সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে পারে বাংলাদেশ

৯৯ রানের বড় পরাজয় বাংলাদেশের

সর্বাধিক পঠিত