ইংল্যান্ডের অধিনায়কত্ব পাচ্ছেন বেলিংহাম!

Post Image

হ্যারি কেইনের পর ইংল্যান্ডের অধিনায়ক কে হবেন? এই প্রশ্নের উত্তর যেন আগেভাগেই দিয়ে দিলেন কোচ টমাস টুখেল। চেকিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে কেইনের কাছ থেকে অধিনায়কের আর্মব্যান্ড নেওয়া জুড বেলিংহামকে ভবিষ্যতের স্থায়ী অধিনায়ক হিসেবে দেখছেন ইংল্যান্ড কোচ।

চেকিয়ার মাঠে ২-০ গোলের জয়ের ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন বেলিংহাম। ম্যাচের শেষ দিকে কেইনকে তুলে নেওয়ার পর তার হাতেই ওঠে অধিনায়কের আর্মব্যান্ড। ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে টুখেল ভবিষ্যতের সম্ভাবনা উড়িয়ে দেননি। বরং বেলিংহামকে স্থায়ী অধিনায়ক হওয়ার যোগ্য মনে করেন বলে ইঙ্গিত দিয়েছেন।

টুখেলের মতে, ম্যাচের শেষ দিকে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া ভবিষ্যতের জন্য অভিজ্ঞতার সুযোগ। তিনি বলেছেন, কোনো খেলোয়াড় যদি নিয়মিতভাবে ম্যাচের শেষ দিকে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান, তাহলে একসময় স্থায়ী অধিনায়কও হতে পারেন।

অবশ্য বেলিংহামকে ম্যাচের শুরুতে বেঞ্চে রাখার পেছনে কারণ ছিল ফিটনেস। স্পেনের বিপক্ষে আগের ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন তিনি। তাই টুখেল চেয়েছিলেন, এবার তাকে কম সময় খেলাতে। বেলিংহামও শেষ দিকে নেমে দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজের আত্মবিশ্বাসের ছাপ রাখেন।

তবে ম্যাচ শেষে বেলিংহামকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার কথাও জানিয়েছেন টুখেল। ম্যাচের পর ইংলিশ মিডফিল্ডার সামান্য চোটের কথা জানিয়েছেন। ইংল্যান্ডের সামনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ থাকায় তার ফিট থাকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে ম্যাচের আগে আলোচনায় ছিল ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের রায়ও। ইংল্যান্ডের স্কোয়াডে থাকা মার্ক গুয়েহি, এলিয়ট অ্যান্ডারসন ও নিকো ও'রাইলি সিটির সঙ্গে যুক্ত। রায় ঘোষণার পর তাদের সঙ্গে এ বিষয়ে কথা না বলায় কিছুটা অনুশোচনাও প্রকাশ করেছেন টুখেল।

ইংল্যান্ড কোচ জানিয়েছেন, দলের প্রস্তুতিতে এতটাই মনোযোগী ছিলেন যে সিটির রায় নিয়ে ওই তিন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি। পরে অবশ্য গুয়েহি ও অ্যান্ডারসনের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।


সর্বশেষ খবর

বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সময়সূচি প্রকাশ

ইংল্যান্ডের অধিনায়কত্ব পাচ্ছেন বেলিংহাম!

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও

হ্যান্ডশেক বয়কটের পর ইসরাইলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আয়ারল্যান্ড

প্রথম ম্যাচেই বাজিমাত, ১৯০ রান তাড়া করে ওয়েস্টার্ন ভিউর জয়

আসিয়ান কাপে কঠিন সমীকরণে বাংলাদেশ

সর্বাধিক পঠিত

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ

দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

নতুন চোটে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন

নাহিদ রানা যাবেন পিএসএলে!