নাহিদ রানা যাবেন পিএসএলে!

Post Image

ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ ছন্দে ছিলেন নাহিদ রানা। তিন ম্যাচে তার শিকার ছিল ৮ উইকেট। দারুণ খেলার পরও বিশ্রামের জন্য তাকে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। তখনই জানিয়ে দেওয়া হয় পিএসএলের জন্য আর ছুটি পাচ্ছেন না নাহিদ রানা। তবে আজ বুধবার পিএসএলের দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি এক এক্স (আগের টুইটার) বার্তায় জানিয়েছে, ফাইনালে খেলবেন নাহিদ রানা।

ইতোমধ্যে পিএসএলের ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। এবার এই দলটির হয়ে পিএসএলে খেলেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হলে এই তিন ক্রিকেটার ফিরে আসেন দেশে।

ওয়ানডে সিরিজ শেষে নাহিদ রানা পিএসএলে যাবেন, এমনটাই জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে আর অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তবে আজ বুধবার জাভেদ আফ্রিদি বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে জানান, নাহিদ রানা পিএসএলের ফাইনালে খেলবেন। আগামী ৩ মে লাহোরে হবে এবারের পিএসএল ফাইনাল।

জাভেদ আফ্রিদি জানান, ‘নাহিদ রানাকে পেশোয়ার জালমির হয়ে পিএসএল ১১ এর ফাইনালে খেলার অনুমতি দেওয়ায় ধন্যবাদ তামিম ভাই।’ তবে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানায়নি। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, এই ব্যাপারে তিনি এখনো কিছু জানেন না।

সর্বশেষ খবর

শান্তকে নিয়ে সুখবর

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

দুঃসময়ে রোনালদোর পাশে জিদান

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর্ক?

ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি