হ্যান্ডশেক বয়কটের পর ইসরাইলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আয়ারল্যান্ড

Post Image


ইউয়েফা নেশন্স লিগে ইসরােইলের বিপক্ষে ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হ্যান্ডশেক হয়নি। ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে আয়ারল্যান্ড। গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে আয়ারল্যান্ডে তীব্র বিতর্কের মধ্যেই রবিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ইসরাইলকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

ইসরায়েলের বিপক্ষে দুই ম্যাচ বয়কটের জন্য আয়ারল্যান্ডের খেলোয়াড়দের ওপর ব্যাপক চাপ ছিল। এর মধ্যেই রিজার্ভ গোলরক্ষক গ্যাভিন বাজুনো শনিবার দুই ম্যাচের জন্য দল থেকে সরে দাঁড়ান। তিনি জানান, ‘নিরপরাধ মানুষ হত্যা করা ভুল’- এটি তার ব্যক্তিগত বিশ্বাস।

ম্যাচের আগে ইসরাইলের জাতীয় সংগীত বাজানোর সময় আয়ারল্যান্ডের খেলোয়াড়রা মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়ে ছিলেন এবং হাত পেছনে রাখা ছিল। ম্যাচের আগে আয়ারল্যান্ডের অধিনায়ক দারা ও'শিও মাঠের মাঝখানে গিয়ে রেফারি ও সহকারীদের সঙ্গে হাত মেলালেও ইসরাইল অধিনায়ক মানোর সলোমনের সঙ্গে হ্যান্ডশেক করেননি।

হাঙ্গেরির ডেব্রেসেনের প্রায় ফাঁকা স্টেডিয়ামে অল্পসংখ্যক ইসরায়েলি সমর্থক উপস্থিত ছিলেন। ম্যাচের ১৩তম মিনিটে ট্রয় প্যারট গোল করে আয়ারল্যান্ডকে এগিয়ে দেন। এরপর ১৬তম মিনিটে অ্যাডাম ইডাহ গোল করে ব্যবধান ২-০ করেন। ২৫তম মিনিটে জ্যাক ময়লান গোল করলে আয়ারল্যান্ড ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ইসরাইল কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও আয়ারল্যান্ডের গোলরক্ষক কাওইমিন কেলেহার দুর্দান্ত পারফরম্যান্সে সেগুলো রুখে দেন। ম্যাচের প্রায় এক ঘণ্টার মাথায় অ্যাডাম ইডাহ ও রাজ শ্লোমোর মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। জার্মান রেফারি হার্ম ওসমার্স দুজনকেই হলুদ কার্ড দেখান।

বৃহস্পতিবার অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হারের ম্যাচে গোল উদযাপনের সময় লাল কার্ড দেখায় ইসরায়েলের ফরোয়ার্ড সায়েদ আবু ফারচি এই ম্যাচে নিষিদ্ধ ছিলেন।

আয়ারল্যান্ড ও ইসরাইল আবারও মুখোমুখি হবে আগামী ৪ অক্টোবর। আয়ারল্যান্ডের ‘হোম’ ম্যাচটি অনুষ্ঠিত হবে সার্বিয়ার বাকা তোপোলায়।

সর্বশেষ খবর

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও

হ্যান্ডশেক বয়কটের পর ইসরাইলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আয়ারল্যান্ড

প্রথম ম্যাচেই বাজিমাত, ১৯০ রান তাড়া করে ওয়েস্টার্ন ভিউর জয়

আসিয়ান কাপে কঠিন সমীকরণে বাংলাদেশ

সোনা জেতার লক্ষ্য লিটনের

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

সর্বাধিক পঠিত

মোস্তাফিজের পরিবর্তে আইপিএল খেলে বিপদে তারকা

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ