আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

Post Image

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনুষ্ঠানের শুরুতে টুর্নামেন্টের বিস্তারিত ব্যাখ্যা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিন বছরের চুক্তিতে ছয়টি প্রতিষ্ঠানকে দলের স্বত্বাধিকার দেওয়া হয়েছে।

অবশ্য নতুন এই পরিকল্পনা কতটা সফল হবে, তা নিয়ে এখনই নিশ্চয়তা দিতে পারছেন না বিসিবি সভাপতি। ব্যর্থতাকে ভয় না পেয়ে পরিকল্পনা বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তামিম, ‘এই একটা বিষয়ে আমি এবং আমার বোর্ড সম্পূর্ণভাবে বিশ্বাস করি, আমরা চেষ্টা করতেই থাকবো। আমি জানি না সফল হবো কি না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না।’

ব্যর্থতা এলেও আবার শিক্ষা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘আমরা চেষ্টা করতেই থাকবো, করতেই থাকবো। ব্যর্থতা যদি হয়, সেটা থেকে শিখবো, আবার করতে থাকবো। এটাই আমার বোর্ড এবং আমার বোর্ড সদস্যদের মূলমন্ত্র।’

ঘরোয়া ক্রিকেটের হারানো রঙ ও আগ্রহ ফিরিয়ে আনাই লক্ষ্য তামিমের, ‘আমি নিশ্চিত, ধাপে ধাপে আপনারা সবাই অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু আছে, কিছু চমকও আছে। কিন্তু এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশি ঘরোয়া ক্রিকেটে আবার সেই রঙ ফিরিয়ে আনা। এবং আমি বেশ নিশ্চিত, এই জায়গা থেকে আমরা এই বিষয়টা করতে পারবো।’


সময়ের সঙ্গে এসব উদ্যোগ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনবে বিশ্বাস তামিমের, ‘প্রত্যেকটা দলে যে নির্বাচন হবে, যে দলে তিনটা বছর করে এই দলের সঙ্গে থাকতে পারবে। এখানে অভ্যন্তরীণ খেলোয়াড় বদলি ব্যবস্থা থাকবে, খেলোয়াড় ছাড়ার ব্যবস্থা থাকবে, ছোট নিলাম থাকবে। আরও অনেক অনেক কিছু থাকবে। আমি নিশ্চিত, সময়ের সঙ্গে সঙ্গে আপনারা সবকিছু জানতে পারবেন এবং আমি আন্তরিকভাবে আশা করি যে এটা অবশ্যই বাংলাদেশি ঘরোয়া ক্রিকেটকে বদলে দেবে।’

সর্বশেষ খবর

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও

হ্যান্ডশেক বয়কটের পর ইসরাইলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আয়ারল্যান্ড

প্রথম ম্যাচেই বাজিমাত, ১৯০ রান তাড়া করে ওয়েস্টার্ন ভিউর জয়

আসিয়ান কাপে কঠিন সমীকরণে বাংলাদেশ

সোনা জেতার লক্ষ্য লিটনের

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

সর্বাধিক পঠিত

মোস্তাফিজের পরিবর্তে আইপিএল খেলে বিপদে তারকা

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ