নতুন চোটে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন

Post Image

বিশ্বকাপের আগে আবারও চোটে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার মাত্র কয়েক দিনের মাথায় ডান পায়ের কাফ মাসলে চোট ধরা পড়েছে তাঁর। ফলে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে মাঠে নামা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে ঘিরে।

বর্তমানে সান্তোসের হয়ে খেলছেন নেইমার। গত রোববার ঘরের মাঠে কুরিতিবার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে কাফ মাসলে সমস্যা অনুভব করায় তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তবে পরিস্থিতি ঠিকমতো বুঝতে না পেরে কিছুক্ষণ পর আবারও মাঠে ঢোকার চেষ্টা করেন নেইমার। বদলি খেলোয়াড়ের বোর্ড নিয়ে ভুল বোঝাবুঝির কারণে রেফারির সঙ্গে তর্কেও জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে।

বুধবার সন্ধ্যায় স্থানীয় সময় সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব আনুষ্ঠানিকভাবে নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেন। চোটের কারণে ইতোমধ্যেই কোপা সুদামেরিকানায় সান্তোসের ম্যাচ মিস করেছেন এই ফরোয়ার্ড। সামনে গ্রেমিওর বিপক্ষে লিগ ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা কম।

আগামী ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্প শুরু হওয়ার আগে নিজেকে পুরোপুরি ফিট করে তোলার কঠিন লড়াইয়ে নেমেছেন নেইমার। তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সান্তোস এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। এরপর চোট ও ম্যাচ ফিটনেসের অভাবে তাঁকে দলে বিবেচনাও করা হয়নি। তবে নানা সমালোচনা, গুঞ্জন এবং শারীরিক সংগ্রাম পেছনে ফেলে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় ফিরেছিলেন তিনি। ঠিক সেই সময়েই আবারও নতুন চোটে পড়ায় উদ্বেগ বেড়েছে ব্রাজিল শিবিরে।

তবে সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব আশাবাদী। তাঁর মতে, চোটটি গুরুতর নয় এবং আগামী সপ্তাহের মধ্যেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবেন নেইমার।

জোগাইব বলেন, 'নেইমারের কাফ মাসলে সামান্য চোট (ইডিমা) রয়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী, তাঁর যেভাবে উন্নতি হচ্ছে তাতে আগামী সপ্তাহে জাতীয়দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগেই সে পুরোপুরি ফিট হয়ে উঠবে।'

এদিকে নেইমারের নতুন চোটের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দল নির্বাচন নিয়েও আলোচনা শুরু হয়েছে। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুরু থেকেই শতভাগ ফিট খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড গঠনের পক্ষে ছিলেন ইতালিয়ান এই কোচ। কোচিং স্টাফদের বড় দুশ্চিন্তা এখন—চোটের কারণে বিশ্বকাপ প্রস্তুতির শুরুর অনুশীলনগুলো নেইমার মিস করবেন কি না।

এমনকি আগামী ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচে তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত মাঠে ফেরার জন্য সান্তোসের ‘রেই পেলে ট্রেনিং সেন্টারে’ নিজের ব্যক্তিগত মেডিকেল টিমের সঙ্গে দিনরাত কাজ করে যাচ্ছেন নেইমার।


সর্বশেষ খবর

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও

হ্যান্ডশেক বয়কটের পর ইসরাইলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আয়ারল্যান্ড

প্রথম ম্যাচেই বাজিমাত, ১৯০ রান তাড়া করে ওয়েস্টার্ন ভিউর জয়

আসিয়ান কাপে কঠিন সমীকরণে বাংলাদেশ

সোনা জেতার লক্ষ্য লিটনের

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

সর্বাধিক পঠিত

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ

দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

নতুন চোটে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন

নাহিদ রানা যাবেন পিএসএলে!