ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

Post Image


দুর্দান্ত ফর্মে লামিনে ইয়ামাল। তার জোড়া গোলের সঙ্গে মার্ক পুবিল ও নিকো উইলিয়ামসের একটি করে গোলে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্পেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সেভিয়ার রামন সানচেজ পিসহুয়ান স্টেডিয়ামে লিগ ‘এ’-এর গ্রুপ ‘সি’র ম্যাচে জয় তুলে নেয় স্প্যানিশরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। দ্বিতীয় মিনিটেই দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড ইয়ামাল। এরপর অ্যালেক্স বায়েনার শট ঠেকিয়ে ক্রোয়েশিয়াকে সাময়িক স্বস্তি দেন গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।

২৮ মিনিটে হেডে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ডিওন দ্রেনা বেলজো। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পরই হেডে গোল করে স্পেনকে আবার এগিয়ে দেন মার্ক পুবিল। প্রথমার্ধের শেষ দিকে মিকেল ওইয়ারসাবালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন ইয়ামাল। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্পেনকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন এই তরুণ তারকা। এরপর পেদ্রির একটি শট রুখে দেন লিভাকোভিচ। তবে শেষ পর্যন্ত স্পেনের আক্রমণ থামাতে পারেনি ক্রোয়েশিয়া। ম্যাচের ৮৯ মিনিটে নিকো উইলিয়ামসের গোলেই ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্পেনের।

এই জয়ে গ্রুপ ‘সি’র শীর্ষস্থান আরও মজবুত করেছে স্পেন। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে, দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ক্রোয়েশিয়া।

জোড়া গোল করে ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন ইয়ামাল। তরুণ এই ফরোয়ার্ডের নৈপুণ্যে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

সর্বশেষ খবর

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও

হ্যান্ডশেক বয়কটের পর ইসরাইলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আয়ারল্যান্ড

প্রথম ম্যাচেই বাজিমাত, ১৯০ রান তাড়া করে ওয়েস্টার্ন ভিউর জয়

আসিয়ান কাপে কঠিন সমীকরণে বাংলাদেশ

সোনা জেতার লক্ষ্য লিটনের

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

সর্বাধিক পঠিত

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ

দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

নতুন চোটে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন

নাহিদ রানা যাবেন পিএসএলে!