তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্ট

প্রথম ম্যাচেই বাজিমাত, ১৯০ রান তাড়া করে ওয়েস্টার্ন ভিউর জয়

Post Image

তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগে ১৯০ রানের রেকর্ড রান তাড়া করে জয় পেয়েছে ওয়েস্টার্ন ভিউ স্পোর্টিং ক্লাব। রোমাঞ্চকর ম্যাচে ঈগলেটস স্পোর্টিং ক্লাবকে হারিয়ে এই জয় তুলে নেয় তারা।

২৭ সেপ্টেম্বর (রোববার) সকাল ৯টায় শুরু হয় ওয়েস্টার্ন ভিউ স্পোর্টিং ক্লাব ও ঈগলেটস স্পোর্টিং ক্লাবের ম্যাচটি। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্টার্ন ভিউ স্পোর্টিং ক্লাব।

ব্যাট করতে নেমে ঈগলেটস স্পোর্টিং ক্লাবের হয়ে ইনিংস শুরু করেন শামীম ও রিয়াদ। দলীয় ২৫ রানের মাথায় মিড-অনে শামীমের ক্যাচ মিস হলে সুযোগটি কাজে লাগান তিনি। এরপর একের পর এক চার-ছক্কায় মাত্র ২৫ বলে অর্ধশতক পূর্ণ করেন শামীম।

অন্যদিকে, ওয়েস্টার্ন ভিউ স্পোর্টিং ক্লাবের হয়ে মেহেদুল নিজের প্রথম ওভারেই রিয়াদকে সাজঘরে ফেরান। ১৬ বলে ২৫ রান করেন রিয়াদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঈগলেটস স্পোর্টিং ক্লাব। রবিউল, ইফতেখার, আশিক ও নাঈমদের কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।

তবে ইনিংসের শেষ দিকে আরবাজের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে ১৮৯ রানের বিশাল সংগ্রহ গড়ে ঈগলেটস স্পোর্টিং ক্লাব।

ওয়েস্টার্ন ভিউ স্পোর্টিং ক্লাবের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মহিদুল। এছাড়া মাহবুব, এহসানুল্লাহ, তামিম ও সাফি একটি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্টার্ন ভিউ স্পোর্টিং ক্লাবের হয়ে ইনিংস শুরু করেন মনজুরুল ও শামীম। শুরুটা ভালো হলেও দলীয় ৩৬ রানে মনজুরুল ২৩ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন।

এরপর দলীয় ৫২ রানে সিয়াম আউট হলে চাপে পড়ে ওয়েস্টার্ন ভিউ স্পোর্টিং ক্লাব। এ সময় দলের হাল ধরেন নয়ন ও বাসির। দুজনের দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ওয়েস্টার্ন ভিউ স্পোর্টিং ক্লাব।

শেষ পর্যন্ত নয়ন ও বাসিরের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৯০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ওয়েস্টার্ন ভিউ স্পোর্টিং ক্লাব। নয়ন ৪৫ বলে ৫৬ রান এবং বাসির মাত্র ৩৩ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

তাদের ব্যাটিং নৈপুণ্যে শেষ ওভারে গিয়ে রেকর্ড রান চেজ করে জয় নিশ্চিত করে ওয়েস্টার্ন ভিউ স্পোর্টিং ক্লাব।

সর্বশেষ খবর

প্রথম ম্যাচেই বাজিমাত, ১৯০ রান তাড়া করে ওয়েস্টার্ন ভিউর জয়

আসিয়ান কাপে কঠিন সমীকরণে বাংলাদেশ

সোনা জেতার লক্ষ্য লিটনের

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

সর্বাধিক পঠিত

মোস্তাফিজের পরিবর্তে আইপিএল খেলে বিপদে তারকা

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের