কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

Post Image

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পরই কোচিং পেশায় যুক্ত হয়েছেন সরফরাজ আহমেদ। তার আগে দায়িত্ব সামলেছেন নির্বাচকের পদেও। এবার পাকিস্তানের প্রধান কোচ হয়ে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে সরফরাজের শিষ্যরা। প্রথম ম্যাচের আগে দলের হয়ে সংবাদ সম্মেলনে করেছেন পেসার শাহিন আফ্রিদি।

আজ বুধবার মিরপুরে কোচ সরফরাজকে নিয়ে আফ্রিদি বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের জন্য কোচ হিসেবে তিনিই (সরফরাজ আহমেদ) সেরা পছন্দ। সরফরাজ ভাই এখন আমাদের হেড কোচ। তিনি আমাদের সাথে খেলেছেন, এমনকি আমাদের অনেকের অভিষেক ম্যাচগুলোতেও তিনি অধিনায়ক ছিলেন। সেই স্মৃতিগুলো এখনও আমাদের মনে আছে। তিনি খুব ভালো করেই জানেন যে, কোন খেলোয়াড়কে কোন কন্ডিশনে কীভাবে ব্যবহার করতে হবে।’

দেশি কোচ হিসেবে পাকিস্তান দলে রয়েছেন উমর গুলও। যে কারণে পরিকল্পনা নিয়ে কথা বলাও অনেক সহজ হয়েছে দাবি শাহিনের, ‘আমার মনে হয় এতে (দেশীয় কোচ থাকার কারণে) কথা বলা অনেক সহজ হয়েছে। আপনি খুব সহজেই বুঝতে পারছেন দলের পরিকল্পনা কী। এটি যোগাযোগ অনেক সহজ করে দিয়েছে।’

পরে অতীতের কোচ নিয়ে শাহিন জানান, ‘তারা (জেসন গিলেস্পি ও মাইক হেসন) সবাই নিজ নিজ দেশের হয়ে বড় মাপের আন্তর্জাতিক খেলোয়াড় ছিলেন এবং পাকিস্তান দলের কোচিং করাচ্ছেন, আমরা তাকে সম্মান করি। তবে কিছু সিদ্ধান্ত আমাদের হাতে থাকে না।’

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই