অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি দেবে এনসিপি

Post Image

আগামী অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলায় কমিটি গঠনের পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিদ্ধান্তটি হয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠকে।


আজ সোমবার এ বৈঠক হওয়ার তথ্য দিয়ে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেছেন, জেলা পর্যায়ের কমিটি গোছানোর পর এখন নজর দেওয়া হচ্ছে উপজেলায়। অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি করার পরিকল্পনা করা হয়েছে।


বৈঠকে দলের ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যেটির প্রধান করা হয়েছে মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে। এ উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন, প্রতি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক থাকবেন।


বৈঠকের পর বিকেলে এনসিপির মিডিয়া দলের সদস্য ইয়াসির আরাফাত বলেন, বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ‘চরম অবনতি, দেশব্যাপী নৈরাজ্য ও দখলবাজিতে’ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন নেতারা। এর প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংবিধান সংশোধন নিয়ে সরকারি দলের পদক্ষেপের সমালোচনা করেন নেতারা। তারা বলেছেন, গণভোটের গণরায় অগ্রাহ্য করে প্রহসনমূলক সংবিধান সংশোধন কমিটি গঠন করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে।


বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলের কৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নেতারা। এ ছাড়া দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত করার কাজ চলছে বলে বৈঠকে জানানো হয়।


ইয়াসির আরাফাত বলেন, শিগগির এ বিষয়ে দলের তরফে ঘোষণা আসবে। বৈঠকে বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা করার জন্য দলের নেতা সারজিস আলম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল

অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি দেবে এনসিপি

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: নাহিদ ইসলাম

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

আগামীতে ইতিহাস সৃষ্টি করে ক্ষমতায় আসছে জামায়াত: সংগীতশিল্পী জায়েফ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষোভ উগরে দিলেন সাদিয়া আয়মান

সর্বাধিক পঠিত

আগামীতে ইতিহাস সৃষ্টি করে ক্ষমতায় আসছে জামায়াত: সংগীতশিল্পী জায়েফ

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা আরশাদুল

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের সভা ও দোয়া মাহফিল

কাবাঘর থেকে ঠাকুরগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানালো দেলোয়ার হোসেন

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ