কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের সভা ও দোয়া মাহফিল

Post Image

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহরতলীর আব্দুল ওয়াহিদ (রহ.) মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।


কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর ও যশোর অঞ্চল টিম সদস্য একেএম আলী মহসীন।


কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক জেলা নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতির ইতিহাসে এক গভীর বেদনা ও গৌরবের দিন। দিনটি শুধু স্মৃতি নয়, বরং স্বাধীন বাংলাদেশের ভিত্তিকে আরও শক্ত ও সুদৃঢ় করার অনুপ্রেরণা।


শহীদ বুদ্ধিজীবীরা তাঁদের জ্ঞান, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। তাঁরা বিশ্বাস করতেন—রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। আজকের দিনে তাঁদের সেই আদর্শ আমাদের রাজনৈতিক অঙ্গনকে আরও দায়িত্বশীল, ইতিবাচক ও জনকল্যাণমুখী করে তুলতে পারে।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মানে শুধু অতীতকে শ্রদ্ধা জানানো নয়; বরং তাঁদের দেখানো পথে হাঁটার অঙ্গীকার করা। বিভেদ নয়, ঐক্য; হিংসা নয়, সহনশীলতা; অন্যায় নয়, ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই হোক এই দিবসের মূল শিক্ষা।


আসুন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি—তাঁদের আদর্শকে ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা।


আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও শহর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল

অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি দেবে এনসিপি

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: নাহিদ ইসলাম

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

আগামীতে ইতিহাস সৃষ্টি করে ক্ষমতায় আসছে জামায়াত: সংগীতশিল্পী জায়েফ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষোভ উগরে দিলেন সাদিয়া আয়মান

সর্বাধিক পঠিত

আগামীতে ইতিহাস সৃষ্টি করে ক্ষমতায় আসছে জামায়াত: সংগীতশিল্পী জায়েফ

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা আরশাদুল

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের সভা ও দোয়া মাহফিল

কাবাঘর থেকে ঠাকুরগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানালো দেলোয়ার হোসেন

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ