বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

Post Image

আজ থেকে শুরু হয়ে গেছে ভোটের প্রচারণা। নির্বাচনী প্রচারণা শুরুর ঠিক আগ মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন সিলেট সফরে। সেখান থেকেই ভোটের আনুষ্ঠানিক প্রচার ও দলের বার্তা গণমানুষের কাছে পৌঁছে দেয়ার কাজ শুরু করবেন তিনি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পরই দলের পক্ষ থেকেও এক ঝাঁক নতুন পরিকল্পনা ও ইশতেহারের রূপরেখা আনা শুরু করেছে বিএনপি। দলটি বলছে, এবারের নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারের মূলভিত্তি হবে জিয়াউর রহমানের '১৯ দফা' ও খালেদা জিয়ার 'ভিশন ২০৩০'।


রাজধানীর হোটেল লেকশোর-এ বিএনপির নির্বাচনী থিম সং-এর উদ্বোধনকালে এ কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।


'ভোট দিবো কিসে; ধানের শীষে', 'সবার আগে বাংলাদেশ'-সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেয়া হয়েছে এই থিম সং-এ।


রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ় আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি 'বাংলাদেশি জাতীয়তাবাদ' তার প্রতীক হচ্ছে ধানের শীষ।


তিনি বলেন, 'ধানের শীষ' নির্বাচনী প্রতীকের সীমা ছাড়িয়ে গ্রাম বাংলার প্রতীকে রুপ নিয়েছে। তবে, নানা বিধি নিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের যে নির্বাচনী উৎসব, তা অনেকটাই কমে গেছে।


তিনি আরও বলেন, সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের যে অধিকার কেড়ে নেয়া হয়েছিলো তা আবারও ফিরে আসবে।


ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেনি, আর কেউ পারবেনা বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা। বলেন, মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল

অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি দেবে এনসিপি

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: নাহিদ ইসলাম

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

আগামীতে ইতিহাস সৃষ্টি করে ক্ষমতায় আসছে জামায়াত: সংগীতশিল্পী জায়েফ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষোভ উগরে দিলেন সাদিয়া আয়মান

সর্বাধিক পঠিত

আগামীতে ইতিহাস সৃষ্টি করে ক্ষমতায় আসছে জামায়াত: সংগীতশিল্পী জায়েফ

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা আরশাদুল

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের সভা ও দোয়া মাহফিল

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

কাবাঘর থেকে ঠাকুরগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানালো দেলোয়ার হোসেন

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ