গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

Post Image

গোপালগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ইসমাইল ইলাহী, জেলা সভাপতি ফোরকান খান ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের দাবি, হামলার সময় কয়েকজন হামলাকারী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। ঘটনার পর সাবেক এক ছাত্রলীগ নেতার ফেসবুক পেজে মোটরসাইকেলে আগুন দেওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

তবে হামলায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হতে পারে বলে সংশ্লিষ্টদের কেউ কেউ ধারণা করছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, ছাত্রশিবিরের ওই নেতারা কয়েকজন মিলে সদর উপজেলার খেলনা এলাকায় পদ্মবিলে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের ওপর হামলা হয়।

ওসি বলেন, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’