মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’

Post Image

আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা মোহাম্মদ এ আরাফাতের নামের পাশে ‘পলাতক’ শব্দ সংযুক্ত করেছে মন্ত্রণালয়। সোমবার ( ২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্মাননা বোর্ডটির একটি ছবি প্রকাশ করেন।

ফেসবুকে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্বকাল উল্লেখ করে তৈরি এই বোর্ডে আরাফাতের দায়িত্ব গ্রহণের তারিখ ১১ নভেম্বর ২০২৪ দেখানো হলেও দায়িত্ব শেষের তারিখের জায়গায় লেখা হয়েছে ‘পলাতক’।

ছবিতে দেখা যায়, সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম, পদ এবং দায়িত্ব পালনের সময়কাল উল্লেখ করা হয়েছে। সেখানে মোহাম্মদ এ আরাফাতের নামের পাশে দায়িত্ব শুরুর তারিখ হিসেবে ১১ নভেম্বর ২০২৪ লেখা রয়েছে। তবে দায়িত্ব শেষের তারিখের জায়গায় অন্যদের মতো কোনো তারিখ না দিয়ে ‘পলাতক’ শব্দটি লেখা হয়েছে।

ফেসবুক পোস্টে ইমাদুর রহমান লেখেন, ‘তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খানকে ধন্যবাদ। একজন পলাতককে পলাতকই বলা উচিত।’

মোহাম্মদ এ আরাফাত ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। চলতি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ওই মামলার দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ আলী আরাফাতও রয়েছেন। আদালতের রায় অনুযায়ী সাত আসামিই পলাতক আছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: নাহিদ ইসলাম

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

আগামীতে ইতিহাস সৃষ্টি করে ক্ষমতায় আসছে জামায়াত: সংগীতশিল্পী জায়েফ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষোভ উগরে দিলেন সাদিয়া আয়মান

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

বিএনপি নেতার ছেলে ছাত্রদল নেতা তাওকিরের চাইনিজ কুড়াল হাতে ভিডিও ভাইরাল

সর্বাধিক পঠিত

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

বোরহানউ‌দ্দি‌নে বিএন‌পি–জামায়াত সংঘর্ষ, আহত ২৭

আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দিব না

জামায়াত সরকারে এলে মন্ত্রিসভায় থাকবে উল্লেখযোগ্য সংখ্যক নারী

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘অনৈক্যে’ প্রতিষ্ঠা করার অভিযোগ সালাহউদ্দিনের

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা আরশাদুল

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

ঢাকা-৮ আসনে লড়তে চান হাদির বোন মাসুমা