কাবাঘর থেকে ঠাকুরগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানালো দেলোয়ার হোসেন

Post Image

পবিত্র রমাদান মাস উপলক্ষে কাবা শরীফ থেকে ঠাকুরগাঁওবাসীর উদ্দেশে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মোঃ দেলোয়ার হোসেন।


সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ “Delawar Hosen” নামের একটি আইডি থেকে পোস্ট করে তিনি এসব কথা জানান। 


ওই পোস্টে তিনি উল্লেখ করেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি চলতি রমাদানে মক্কায় পবিত্র বায়তুল্লাহতে অবস্থান করার সুযোগ পেয়েছেন এবং রমাদানের শেষ ১০ দিন সেখানে অতিবাহিত করার পাশাপাশি ইতিকাফে শরীক হওয়ার তাওফিক লাভ করেছেন।


তিনি আরও লেখেন, ঠাকুরগাঁও জেলা-১ আসনের সর্বস্তরের মানুষ ভালো আছেন বলে তিনি আশা করেন এবং ধর্মপ্রাণ মুসলমানরা শান্তিপূর্ণভাবে রমাদান পালন করেছেন। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও সুস্থ ও নিরাপদে আছেন বলে উল্লেখ করেন।


পোস্টে ঠাকুরগাঁওবাসীর প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান ও ভাই হিসেবে সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আছি।”


এসময় কাবা শরীফ থেকে ঠাকুরগাঁওবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর-এর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি “ঈদ মোবারক” বলেন এবং সবার কাছে নিজের জন্য দোয়া কামনা করেন।


উল্লেখ্য, মোঃ দেলোয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি (ঢাকা মহানগরী দক্ষিণ)। তিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হিসেবেও দায়িত্ব পালন করেছেন

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল

অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি দেবে এনসিপি

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: নাহিদ ইসলাম

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

আগামীতে ইতিহাস সৃষ্টি করে ক্ষমতায় আসছে জামায়াত: সংগীতশিল্পী জায়েফ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষোভ উগরে দিলেন সাদিয়া আয়মান

সর্বাধিক পঠিত

আগামীতে ইতিহাস সৃষ্টি করে ক্ষমতায় আসছে জামায়াত: সংগীতশিল্পী জায়েফ

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা আরশাদুল

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের সভা ও দোয়া মাহফিল

কাবাঘর থেকে ঠাকুরগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানালো দেলোয়ার হোসেন

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ