বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর যুব বিভাগের উদ্যোগে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উত্তরা পূর্ব জোনের খেলার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
এছাড়া উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব জোন যুব বিভাগের পরিচালক ও মহানগর সহকারী সেক্রেটারি তারিক হাসান, বিমানবন্দর থানা আমীর ও কাউন্সিলর প্রার্থী এনামুল হক শিপন, কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান, জাকিরুল ইসলাম সোহাগ, আজিজুল ইসলাম সজিব, মো. আইয়ুব, সানাউল্লাহ সোহাগ ও শ্যামলসহ দলের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এসব তথ্য জানান।







