‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

Post Image

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শেখ নাছিম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।


আজ সোমবার  সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।


নোটিশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।


এর আগে, সোমবার চবির অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ৩১৩ নম্বর কক্ষে গিয়ে হল ছাত্রসংসদের ভিপি রিপুল চাকমাকে ‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব’ বলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে নাছিম উদ্দিনের বিরুদ্ধে।


নাছিম উদ্দিন অবশ্য হুমকি দেওয়ার কথা স্বীকার করে দাবি করেছেন, ঘটনাটি ‘হিট অব দ্য মোমেন্ট’-এ ঘটেছে। তার অভিযোগ, ওই সময় রিপুল চাকমা তাকে ও তার মাকে বাজে ভাষায় গালিগালাজ করেছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে রাখলেন চবি শিক্ষার্থীরা

কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকসুর

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়

বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএনপির দলীয় বক্তব্য দিয়েছে

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

ছয় মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে: ডাবলু