নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে মেজাজ হারালেন মীর শাহে আলম

Post Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘কী যেন নাম? কী পাটওয়ারী... বিভিন্ন নামে ডাকে। কেউ ডার্বি ডাকে, কেউ কুত্তা ডাকে, ছাগল নাসির... যাই হোক, আমি বলছি না, সাধারণ মানুষ বলে।’


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।


এনসিপির নেতাদের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করতে গিয়ে মীর শাহে আলম বলেন, ‘লংমার্চে নাহিদ, হাসনাত এবং আরেকটা কী যেন নাম? কী পাটওয়ারী... বিভিন্ন নামে ডাকে। কেউ ডার্বি ডাকে, কেউ কুত্তা ডাকে, ছাগল নাসির... যাই হোক, আমি বলছি না, সাধারণ মানুষ বলে।’


তিনি আরও বলেন, ‘তারা যে ভাষায় কথা বলে! আমাদের নিয়ে বলুক, আপত্তি নেই। কিন্তু তারেক রহমানকে নিয়ে যখন ওই বয়সী বাচ্চা ছেলেদের মুখ থেকে শিষ্টাচারবহির্ভূত কথা বের হয়, তখন আমাদের সহ্য করার কথা নয়। আমাদের ধৈর্য ধরতে বলা হয়েছে বলে চুপ আছি।’


মীর শাহে আলম বলেন, ১১ দলীয় জোটের আন্দোলন আওয়ামী লীগের জন্য সহায়ক হয়ে উঠছে। তিনি বলেন, ‘১১ দলীয় জোট করছে কয়েকটি দল, ফুটবল টিম। তারা আমাদের সঙ্গে খেলতে নামছে। ছয় মাস না যেতেই বলে পতন করে দেবে। আমি তাদের মনে করিয়ে দিতে চাই, আন্দোলনের অভিজ্ঞতা আপনাদের চেয়ে আমাদের বেশি।’


জামায়াতের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘দলটির কৃতজ্ঞতাবোধ খুবই কম। ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন, কিন্তু জামায়াত এখন সেসব কথা ভুলে গেছে।’


এনসিপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের পুরোনো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন মীর শাহে আলম। তিনি বলেন, ‘ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে এবং পুরোনো সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে মেজাজ হারালেন মীর শাহে আলম

সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত আমীর

‘সাবরেজিস্ট্রারের নির্দেশে ঘুষ নিয়েছি’ আদালতে দুই কর্মচারীর জবানবন্দি

সুনামগঞ্জে শিবিরের নবীনবরণে ছাত্রদলের হাম/লা আহত ৪০

জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

সর্বাধিক পঠিত

সংকট সমাধান না হলে মন্ত্রীদের দায়িত্ব ছাড়ার আহ্বান

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

প্রধান নির্বাচন কমিশনকে পাটওয়ারীর কড়া হুঁশিয়ারি

বঞ্চিত হচ্ছেন এমপিরা সংসদে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

মানুষের আইনের কবর রচনা করে কোরাআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন