সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত আমীর

Post Image

ক্ষমতাসীন দল ও তাদের অঙ্গসংগঠন নিজেই যদি আইনশৃঙ্খলা লঙ্ঘন করে, তবে দেশে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারে যারাই আসে তারাই দাবি করে যে দেশের আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো; কিন্তু বাস্তবতা হলো সেই ‘আগের’ সংজ্ঞাও স্পষ্ট নয় আর ‘ভালো’র চিত্রও কোথাও খুঁজে পাওয়া যায় না।

বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা আগের চাইতে ভালো—এটা সরকারের সার্বক্ষণিক দাবি। কিন্তু বাস্তবে ঘরে-বাইরে, পথে-ঘাটে কোথাও কি নিরাপত্তা আছে? এই তো কিছুদিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ছেলেকে হত্যা করা হলো। এখন নিজেদের ব্যর্থতা ও দায় এড়াতে ওই ছেলেটিকেই উল্টো ‘দুষ্ট’ বানানোর চেষ্টা চলছে। যদি সে দুষ্টও হয়ে থাকে, তবে তাকে কি এভাবে মেরে ফেলতে হবে? তাকে সংশোধন করার কি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল? এভাবে দায়িত্ব এড়িয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো কোনো শুভ লক্ষণ নয়।’

ক্ষমতাসীন দলের নেতাদের অভ্যন্তরীণ অভিযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘সরকারদলীয় শীর্ষ নেতারা নিজেরাই সংসদ ও বিভিন্ন বক্তব্যে স্বীকার করছেন যে অস্ত্র ও মাদকের ব্যবসা হাতবদল হয়েছে এবং তাদের দলের প্রভাবশালীরাই এখন সেসবের দায়িত্ব নিয়েছে। তাদের সিনিয়র নেতারাই বলছেন, বড় বড় মাদকের চালান কোন এলাকা দিয়ে আসছে। এসব কথা কিন্তু আমাদের নয়, তাদের নিজেদেরই বক্তব্য।’

বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি ঘিরে সহিংসতার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে জামায়াত আমির বলেন, ‘দায়িত্বশীল জায়গা থেকে কেউ কেউ বলছেন আমরা নাকি ভাঙচুর করছি। আরে ভাই, আমরা কি পাগল নাকি যে নিজেদের কর্মসূচি সফল করার পরিবর্তে আগের দিন গাড়িতে আগুন দেব? যাদের লক্ষ্য বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচি ভণ্ডুল করা, আগুন বা সহিংসতা তারাই তৈরি করে।’

এ সময় তিনি সরকারকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য পরিহার করে দেশে প্রকৃত আইনের শাসন, শৃঙ্খলা ও জননিরাপত্তা প্রতিষ্ঠায় কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত আমীর

‘সাবরেজিস্ট্রারের নির্দেশে ঘুষ নিয়েছি’ আদালতে দুই কর্মচারীর জবানবন্দি

সুনামগঞ্জে শিবিরের নবীনবরণে ছাত্রদলের হাম/লা আহত ৪০

জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ

সর্বাধিক পঠিত

টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

সংকট সমাধান না হলে মন্ত্রীদের দায়িত্ব ছাড়ার আহ্বান

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

বঞ্চিত হচ্ছেন এমপিরা সংসদে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ

প্রধান নির্বাচন কমিশনকে পাটওয়ারীর কড়া হুঁশিয়ারি

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

মানুষের আইনের কবর রচনা করে কোরাআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির